ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

৬০০ শরণার্থীকে সাগরে ফিরিয়ে দিয়েছে ইতালি

  • আপডেট সময় ০৯:০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • ১৫৬২ বার পড়া হয়েছে

অভিবাসনপ্রত্যাশী ৬ শতাধিক শরণার্থীকে সাগরে ফিরিয়ে দিয়েছে ইতালি। এসব শরণার্থীরা ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি উপকূলে পৌছায়। কিন্তু ইতালি তাদের সব বন্দর বন্ধ করে দেয়ায় বিপাকে পড়ে তারা। ইতালির নতুন সরকার ঘোষণা দিয়েছে, এখন থেকে তারা আর কোন শরণার্থীবাহী নৌকাকে তাদের বন্দরে ভিড়তে দেবে না। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, ইতালির বন্দরে নোঙর করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণভাবে সাগরে ফিরে যায় ৬ শতাধিক শরণার্থীবাহী নৌকা। ইতালির সাম্পতিক নির্বাচনে কট্টরপন্থীরা ক্ষমতায় এসেছে। নির্বাচনের সময়ই দলটি ঘোষণা দেয়, সরকার গঠন করলে তারা অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। শরণার্থীদের সাগরে ফিরিয়ে দেয়ার মাধ্যমে সরকার সেই নীতির বাস্তবায়ন শুরু করলো। অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্দর খুলে না দিয়ে ইতালির সরকার তাদেরকে আশ্রয় দেয়ার জন্য ভূ-মধ্য সাগরের তীরবর্তী আরেক দেশ মাল্টার প্রতি আহবান জানিয়েছে। মাল্টাকে শরণার্থীদের জন্য দ্বার খুলে দিতে বলেছে। কিন্তু ইতালির এই আহবান প্রত্যাখান করেছে মাল্টা। দেশটি বলেছে, শরণার্থীদের আশ্রয় বা উদ্ধারের কাজে তাদের কিছুই করার নেই। রোববার সকালে বিপজ্জনকভাবে সাগরে ভাসমান এসব শরণার্থীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসওএস মেডিটারেনি নামের একটি ত্রাণ সংস্থা। এক টুইটার বার্তায় সংস্থাটি বলেছে, তাদের উদ্ধারকারী জাহাজ ‘অ্যাকুয়ারিয়াস’ সাগরে ভাসমান ৬২৯ শরণার্থীকে উদ্ধার করেছে। এদের মধ্যে ১১ শিশু ও সাত গর্ভবতী নারীও রয়েছে।
এদিকে, ইতালির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও স্যালভিনি রোববার টুইটারে লেখেন, ‘ ইতালি এখন থেকে মানব পাচার ও অবৈধ অভিবাসনের ব্যবসাকে ‘না’ বলা শুরু করেছে। আমার উদ্দেশ্য হলো, ওইসব শিশুদের জন্য আফ্রিকায় ও আমাদের শিশুদের জন্য ইতালিতে শান্তিপূর্ণ জীবনের ব্যবস্থা করা।’ তিনি ‘ইতালিয়ান ফার্স্ট’ নীতি অনুসরণ করার ঘোষণা দেন। পাশাপাশি ইতালিতে অবস্থানরত হাজার হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর ঘোষণা দেন।
উল্লেখ্য, গত পাঁচ বছরে আফ্রিকা থেকে ৬ লাখেরও বেশি মানুষ ইতালিতে শরণার্থী হয়ে এসেছে। তবে অভিবাসনবিরোধী নতুন সরকার ক্ষমতা নেয়ার পর শরণার্থী প্রবেশের পরিমাণ কমে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

৬০০ শরণার্থীকে সাগরে ফিরিয়ে দিয়েছে ইতালি

আপডেট সময় ০৯:০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮