ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

ফাইনালের রেফারি আর্জেন্টাইনঃ দ্বিতীয় বারের মত ফাইনালে আর্জেন্টাইন রেফারির অধীনে খেলবে ফরাসিরা

  • আপডেট সময় ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
  • ৪৯০ বার পড়া হয়েছে

বিশ্বকাপ থেকে লিওনেল মেসিরা বিদায় নিয়েছে শেষ ষোলতেই। কিন্তু রাশিয়ার বিশ্বকাপের ফাইনালে ঠিকই থাকবে আর্জেন্টিনা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার রোববারে ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন একজন আর্জেন্টাইন রেফারি। নাম নেস্টর পিতানা। এছাড়া দুই অ্যাসিস্টেন্ট রেফারি হেরমান মাইদানা ও জোয়ান বেলাত্তিও আর্জেন্টিনার নাগরিক। বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করে ফিফা।

চলতি বিশ্বকাপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ৪৩ বছর বয়সী পিতানা। আসরের উদ্বোধনী ম্যাচ ছাড়াও শেষ ষোলতে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-উরুগুয়ের ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এ নিয়ে টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন রেফারির অধীনে খেলবে ফরাসিরা। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালনা করেছিলেন আর্জেন্টিনার রেফারি হেক্টর এলিজোন্দো। ইতালির বিপক্ষে ওই ফাইনালে টাই ব্রেকারে হেরে যায় লা ব্লুজরা। ওই ম্যাচটি ছিল ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের শেষ ম্যাচ। ওই ম্যাচেই ইতালির মার্কো মাতিরাজ্জিকে ‘ঢুস’ মেরে লাল কার্ড দেখেন জিদান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

ফাইনালের রেফারি আর্জেন্টাইনঃ দ্বিতীয় বারের মত ফাইনালে আর্জেন্টাইন রেফারির অধীনে খেলবে ফরাসিরা

আপডেট সময় ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮