ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

১ দশক পর মেসি রোনালদোর রাজত্ব ভেঙে ফিফার বর্ষ সেরা হলেন মদরিচ

  • আপডেট সময় ০৮:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩৩ বার পড়া হয়েছে

ফিফার বর্ষসেরা পুরস্কার গত এক দশক ধরে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে হাতবদল হয়েছিল। সেই বৃত্ত ভেঙে এবার ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড জিতলেন লুকা মদরিচ।

গত ৩০ আগস্ট চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্রতে উয়েফার বর্ষসেরা হয়েছিলেন মদরিচ। রোনালদো ও মোহাম্মদ সালাহকে টপকে প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে এই মর্যাদা পান তিনি। এবারও দুই তারকাকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট জিতলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক।

প্রথমবারের মতো ফিফা বেস্টের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছিল মদরিচের। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের জয়ে তার অবদান ছিল দারুণ। তাছাড়া বিশ্বকাপে প্রথমবার ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে নেতৃত্ব দেন তিনি, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলের জমকালো আয়োজনে এদিন ছিলেন না রোনালদো। সিরি ‘এ’ ব্যস্ত সূচির কারণে এই সিদ্ধান্তের কথা জানান জুভেন্টাস উইঙ্গার। বর্ষসেরা গোলের জন্য মনোনীত হলেও ব্যক্তিগত কারণে এই অনুষ্ঠানে ছিলেন না মেসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১ দশক পর মেসি রোনালদোর রাজত্ব ভেঙে ফিফার বর্ষ সেরা হলেন মদরিচ

আপডেট সময় ০৮:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮