ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

সাড়ে তিন লাখ অভিবাসী নেবে কানাডা, যেতে পারেন আপনিও

  • আপডেট সময় ০৯:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
  • ৫০১ বার পড়া হয়েছে

অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত কানাডায় আগামী বছরেও তিন লাখ নতুন অভিবাসী নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। চলতি বছরে দেশটি ৩ লাখ ৩০ হাজার অভিবাসী নেওয়ার পাশাপাশি আগামী বছরের জন্য নতুন তিন লাখ অভিবাসী নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

মোট তিন ধাপে ৯ লাখ ৮০ হাজার বিদেশি নাগরিককে অভিবাসী হিসেবে গ্রহণ করবে কানাডা। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের মতো বাংলাদেশিরাও কানাডা সরকারের এমন সুযোগ গ্রহণ করতে পারেন।

ল্যান্ড অব ইমিগ্র্যান্ট নামে খ্যাত উত্তর আমেরিকার এই দেশটিকে বিশ্বের নিরাপদ ও অন্যতম সুখী রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। আয়তনের তুলনায় দেশটির জনসংখ্যা খুবই নগণ্য। বর্তমানে ৩ কোটি ৭০ লাখের মতো মানুষ বসবাস করে কানাডায়। মাথাপিছু আয় প্রায় ৫০ হাজারের কাছাকাছি।

জানা যায়, কানাডা সরকার ২০১৭ সালের নভেম্বর মাসে আগামী ৩ বছরে (২০১৮, ২০১৯, ২০২০) ৯ লাখ ৮০ হাজার অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছিল। ঘোষণার ধারাবাহিকতা অনুযায়ী কানাডা সরকার ২০১৯ সালে ৩ লাখ ৩০ হাজার অভিবাসী নেবে।

ইকোনমিক প্রোগ্রামের অধীনে ১ লাখ ৯১ হাজার ৬০০ জন, ফেডারেল হাই স্কিলড প্রোগ্রামে ৮১ হাজার ৪০০, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে ২ হাজার, ফেয়ার গিভার প্রোগ্রামে ১৪ হাজার, ফেডারেল বিজনেস প্রোগ্রামে ৭০০, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ৬১ হাজার, কুইবেক স্কিলড ওয়ার্কার অ্যান্ড বিজনেস প্রোগ্রামে ৩২ হাজার ৫০০।

এর বাইরে ফ্যামিলি প্রোগ্রামের অধীনে ৮৮ হাজার ৫০০ জন। ফ্যামিলি প্রোগ্রামের সাব ক্যাটাগরি হচ্ছে, স্পাউজ, পার্টনার ও চিলড্রেন প্রোগ্রামে ৬৮ হাজার, প্যারেন্টস ও গ্রান্ড প্যারেন্টস ২০ হাজার ৫০০ জন, রিফিউজি অ্যান্ড প্রোটেক্টেড পারসন প্রোগ্রামে ৪৫ হাজার ৬৩০ জন, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে ৪ হাজার ২৫০ জন।

আগের ঘোষণা অনুযায়ী, ২০২০ সালে কানাডা সরকার ৩ লাখ ৪০ হাজার অভিবাসী নেবে। কানাডার বর্তমান অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন ইতিমধ্যে ২০২১ সালে আরও ৩ লাখ ৫০ হাজার অভিবাসী নেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন।

কানাডা সরকারের দেওয়া অভিবাসনের এমন লোভনীয় সুযোগ আগ্রহীরা চেষ্টা করতে পারেন। আর এজন্য এখনই নিদিষ্ট শর্তাবলী পূরণ করে আবেদনের জন্য প্রস্তুতি নিতে পারেন।

উৎসঃ আমাদের সময়

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

সাড়ে তিন লাখ অভিবাসী নেবে কানাডা, যেতে পারেন আপনিও

আপডেট সময় ০৯:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮