ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য : সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের প্রতিবাদ, ওয়াক আউট মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানোর প্রশ্নে জবাব দেয়নি ভারত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ শুরু ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: তিন দশকের সন্ত্রাসের অবসান

ভোট আপনারা অবশ্যই দেবেন, তরুণদের প্রতি মির্জা ফখরুল

  • আপডেট সময় ১১:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
  • ২৬৩ বার পড়া হয়েছে

তরুণ ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনার বিবেচনায় যাকে ইচ্ছা, তাকেই ভোট দিন। আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কিন্তু ভোট আপনারা অবশ্যই দেবেন। সকাল-সকাল দেবেন। দেখিয়ে দিন, যে আপনারাই বাংলাদেশ।’

৩০ ডিসেম্বর ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি বলেন, ‘তরুণ ভোটাররা যাকে খুশি ভোট দেবেন, কিন্তু অবশ্যই ভোটের দিন ভোট দিতে যাবেন।’

জাতীয় নির্বাচন উপলক্ষে দেওয়া ভিডিওবার্তায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ২০ ডিসেম্বর মির্জা ফখরুলের ভিডিওবার্তাটি রেকর্ড করা হয়। দেশের তরুণ ভোটারদের জন্য তিনি তার অবস্থান তুলে ধরেছেন। মির্জা ফখরুল নির্বাচনি প্রচারে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন।

তিনি বলেন, ‘একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের যৌবনে। যেটা আমরা আপনাদেরকে দিতে চাই। এই আলো শুধু আপনাদের সন্তানদের কাছে পৌঁছে দেবেন, তাহলেই হবে। আলোটাকে নিভতে দেবেন না।’

সাড়ে তিন মিনিটের ভিডিওটি প্রচার করা হচ্ছে ‘ধানের শীষে ভোট দিন’ শিরোনামে বিএনপির নির্বাচনি প্রচার সেল থেকে। শুক্রবার রাত ১২ টার পরই ভিডিওটি প্রচার শুরু করা হয়।
তরুণ ও জ্যেষ্ঠ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর সকাল-সকাল ভোট দিন। দেখিয়ে দিন আপনারা শুধু ভোট দিতেই জানেন না। ভোট ডাকাতিও আটকাতে পারেন। গণতন্ত্রটা বাঁচাতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এবারই যারা প্রথম ভোট দেবেন, তাদের কিছু বলতে চাই। আমার বয়স যখন আপনাদের মতো, তখন আমরা একটা যুদ্ধে গিয়েছিলাম দেশটাকে মুক্ত করবো বলে। তখন আমাদের চারপাশে অনেক মানুষ ছিলেন। যারা বলতেন, পাঞ্জাবীদের সঙ্গে যুদ্ধে আমরা কোনও দিনও পারবো না। মেরে কেটে ওরা শেষ করে দেবে। ওদের ট্রেইনড মিলিটারিদের বিপরীতে আমরা হলাম বাচ্চা ছেলেপেলে। তারা আসলে ভয় পেতেন। যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে কাতর ছিল তারা। আমরা সেদিন তাদের কথা শুনিনি। আমরা শুধু আমাদের মনের কথা শুনেছিলাম। শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম। দেশটা মুক্ত হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আমরা বয়স এখন ৭০। এই বয়সেও সেই একই স্বপ্ন তাড়া করছে আমাকে। আমি তো আশায় ভরপুর। আপনারা কী স্বপ্ন দেখতে ভুলে গেছেন। আমাকে বহু মানুষ বলে ভোটে তো স্যার আপনারাই জিতবেন। কিন্তু আওয়ামী লীগ আপনাদের রেজাল্ট খেয়ে ফেলবে। তার কারণ হলো আওয়ামী লীগের সমীকরণে আপনারা নেই। তারা আপনাদের তাচ্ছিল্য করে। টু দেম ইউ ডোন্ট মেটার। তাদের পরিকল্পনা এমন যে, তারা এমন ভীতিকর পরিবেশ তৈরি করবে যে আপনারা যেন ভোট সেন্টারে যাওয়ার আগ্রহটাই হারিয়ে ফেলেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সিলেটের ডিসির সহায়তা : কারাগার থেকে মুক্তি পেলেন মঙ্গল দাস

ভোট আপনারা অবশ্যই দেবেন, তরুণদের প্রতি মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮