ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

অনলাইনে দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময় ০২:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
  • ২৪৪ বার পড়া হয়েছে

ডেস্কঃ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অনলাইনে নির্বাচনের মাধ্যমে প্রবাসী সংগঠন দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের কমিটি গঠিত হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্ট-এর কার্যকরী পরিষদের ২০১৯-২০ সালের কমিটি গঠন উপলক্ষে হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারী ইংল্যান্ড সকাল নয়টায় শুরু হয়ে ৫ ফেব্রুয়ারী রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

অনলাইনে দাউদপুর ইউনিয়নের ৯৭ জন প্রবাসী ভোটার অংশগ্রহণ করেন। নির্বাচনে ৯১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আম, আনারস ও কাঠাল প্রতীকের তিনটি প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা হয়। ভোট গ্রহণ শেষে গত ৬ ফেব্রুয়ারী ইউ.কে সময় সকাল ১০টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আজাদ সোবহান আহমদ।

৪৭ ভোট পেয়ে আনারস প্রতীকের জামি-আছাদ-মিনু প্যানেলর সভাপতি পদে ইউ.কে প্রবাসী আহমেদ জাকারিয়া জামি, সেক্রেটারী পদে আরব আমিরাত প্রবাসী আছাদুর রহমান ও কোষাধ্যক্ষ পদে ইউ.কে প্রবাসী হাফিজুর রহমান মিনু নির্বাচিত হন। নির্বাচনে ৩৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন কাঠাল প্রতীকের আবুল-আলী-সাব্বির প্যানেল।

হোয়াটস অ্যাপ গ্রুপের এই নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা সমাজ কল্যাণ সমিতি ইউ.কে’র সভাপতি সেলিম উদ্দিন, বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন ইউ.কে’র সোস্যাল এন্ড কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, মোগলাবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট আব্দুল মতিন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট-এর প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া, এমএআই ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কের প্রতিষ্ঠাতা ইসলাম উদ্দিন, সৌদি প্রবাসী বিশিষ্ট সংগঠক ও ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী।

তিনটি প্যানেলের এজেন্ট হিসেবে গ্রুপে এড ছিলেন সৌদি প্রবাসী শাহিন আহমদ, ইউকে প্রবাসী বাবুল আহমদ ও বাহরাইন প্রবাসী কামাল উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার সৌদি আরব প্রবাসী আজাদ সোবহান আহমদ, সহকারী নির্বাচন কমিশনার দক্ষিণ আফ্রিকা প্রবাসী নোমান মাহমুদ ও দুবাই প্রবাসী হাজী সমিদ মিয়া টানা ২দিন হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে এই নির্বাচন পরিচালনা করেন।

উল্লেখ্য- গত ১৫ জানুয়ারি তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়। দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্ট ২০১৬ সালের ১১ জুন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে যাত্রা শুরু করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

অনলাইনে দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের নির্বাচন সম্পন্ন

আপডেট সময় ০২:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯