ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা! সৌদি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট কমে আসছে ইইউর গ্যাস মজুত প্যারিসের দাঙ্গায় মেসির স্মারক জার্সি লুট প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ

লন্ডনের মসজিদে মসজিদে কড়া পাহারা

  • আপডেট সময় ০১:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডে দুইটি মসজিদে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে লন্ডনের মসজিদগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবারের হামলায় নিউজিল্যান্ডে নিহত হয়েছেন ৪৯ জন। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, শুক্রবার অধিক মানুষ মসজিদে যায়। মসজিদগুলোকে ঘিরে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি সশস্ত্র হামলা প্রতিরোধের প্রস্তুতিও নেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।

টুইটারে সাদিক খান এ বিষয়টি জানিয়ে টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, নিউজিল্যান্ড থেকে আজ সকালে হৃদয়বিদারক খবর পেলাম। সেখানে নিরিহ মানুষরা শুধুমাত্র তাদের বিশ্বাসের জন্য প্রাণ হারিয়েছেন।

যারা এ হামলার মুখোমুখি হয়েছেন তাদের পাশে রয়েছে লন্ডন। আমরা সবসময় এই বৈচিত্রতার পক্ষে থাকব, যা কিছু মানুষ ধ্বংস করতে চায়। এরপরই তিনি লন্ডনের মুসলিমদের উদ্দেশ্যে লেখেন, আমি এখানকার মুসলমানদের আশ্বস্থ করতে চাই। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। মসজিদের পাশে কড়া পাহারা থাকবে। টুইটে তিনি সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানানোর আহবান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা!

লন্ডনের মসজিদে মসজিদে কড়া পাহারা

আপডেট সময় ০১:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯