ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭: কে হবেন ম্যাক্রোঁর মধ্যপন্থার উত্তরসূরী? স্লোভাকিয়ায় মাথা ছাড়াই সমাহিত ৭৮টি কঙ্কাল উদ্ধার এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা রোমানিয়ার কাজের ভিসায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ সাড়ে ৮ বছরের কারাদণ্ড স্প্যানিশ ফুটবলারের প্যারিসে হাজারো প্রবাসীর পদচারণায় অনুষ্ঠিত হল বৈশাখী মেলা সেনেগালের বিপক্ষে যেমন হতে পারে ফ্রান্সের একাদশ নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা!

সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ৪ ধাপ নিচে নেমেছে বাংলাদেশ

  • আপডেট সময় ০৯:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ২৯১ বার পড়া হয়েছে

এ বছরের গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত বছর থাকা ১৪৬তম থেকে এ বছর বাংলাদেশের অবস্থান ১৫০তম। প্রতি বছর বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এ সূচক প্রকাশ করে থাকে রিপোর্টার উইদাউট বর্ডার। এ বছর ১৮০টি দেশের মধ্যে গবেষণা চালিয়ে এ সূচক তৈরি করা হয়েছে। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গণমাধ্যমের স্বাধীনতায় সবার থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। রিপোর্টার উইদাউট বর্ডারের এ বছরের সূচকে বাংলাদেশ সমপর্কে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকরা কঠোর নীতিমালার শিকার হচ্ছেন।

২০১৮ সালের শেষের দিকের নির্বাচনকালীন সময়ে নির্বিচারে ওয়েবসাইট বন্ধ, সাংবাদিকদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভিত্তিহীন কারণে ১০০ দিনেরও বেশি কারাগারে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম, যাকে বিচার বিভাগে সরকারের প্রভাবের চূড়ান্ত উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি।

২০১৮ সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে নেতিবাচক প্রপাগান্ডার অভিযোগে ১৪ বছরের শাস্তির বিধান রাখা হয়েছে। ইসলামপন্থি জঙ্গিরা বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সাংবাদিক ও ব্লগারদের হয়রানি ও হত্যা করছে বলে উল্লেখ করেছে রিপোর্টার উইদাউট বর্ডার (আরএসএফ)।

এ বছরের সূচকে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে সবার থেকে এগিয়ে আছে ভুটান। দেশটি রয়েছে ৮০তম অবস্থানে। এ ছাড়া ভারত ১৪০তম, পাকিস্তান ১৪২তম, আফগানিস্তান ১২২তম, নেপাল ১০৬তম এবং শ্রীলঙ্কা রয়েছে ১২৬তম অবস্থানে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭: কে হবেন ম্যাক্রোঁর মধ্যপন্থার উত্তরসূরী?

সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ৪ ধাপ নিচে নেমেছে বাংলাদেশ

আপডেট সময় ০৯:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯