ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা ফ্রান্সের পথে আইজিপি ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

নিষেধাজ্ঞায় বন্ধ হবে না ইরান রাশিয়া সহযোগিতা : মস্কো

  • আপডেট সময় ০২:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
  • ৪৩৮ বার পড়া হয়েছে

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জোর দিয়ে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞা এবং হুমকি সত্তে¡ও বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা বন্ধ হবে না। শনিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্তে¡ও পরমাণু কর্মসূচি’সহ অন্যান্য ক্ষেত্রগুলোতে ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতা আগের মতো চলবে। রাশিয়া নিজেই ২০১২ সাল থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার মোকাবিলা করে এসেছে বলে উল্লেখ করেন রিয়াবকভ। তিনি বলেন, ওয়াশিংটনের এ রকম অবৈধ পদক্ষেপের সঙ্গে মস্কো নিজেকে মানিয়ে নিয়েছে। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞায় আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ইরান ও রাশিয়ার অভিন্নতার কথা উল্লেখ করে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তেহরান ও মস্কো কখনোই ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না। মার্কিন সরকার শুক্রবার রাতে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের পরমাণু কর্মসূচিতে দেয়া তিনটি ছাড় প্রত্যাহার করে নেয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের বুশেহর পরমাণু প্রকল্পের বর্তমান চুল্লির বাইরে অন্য কোনো প্রকল্পে কোনো দেশ তেহরানকে সহযোগিতা করতে পারবে না। এ ছাড়া, প্রাকৃতিক ইউরেনিয়ামের পরিবর্তে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তর প্রক্রিয়াও এখন থেকে নিষেধাজ্ঞার আওতায় আসবে। এ ছাড়া, ইরানে উৎপাদিত ভারী পানি আর মজুদ করা যাবে না। অপর এক খবরে বলা হয়, মার্কিন সরকার পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচিতে দেয়া ছাড় প্রত্যাহার করে নেয়ায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এবং ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে তাদের ওই উদ্বেগের কথা জানান। বিবৃতিতে তারা বলেন, ইরানের পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে তেহরানকে ওইসব ছাড় দেয়া হয়েছিল যা আন্তর্জাতিক আইনে ইরানের প্রাপ্য। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ তার ১৪টি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করছে। কাজেই এর বিপরীতে ইরানকেও তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন সরকার শুক্রবার রাতে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের পরমাণু কর্মসূচিতে দেয়া তিনটি ছাড় প্রত্যাহার করে নেয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের বুশেহর পরমাণু প্রকল্পের বর্তমান চুল্লির বাইরে অন্য কোনো প্রকল্পে কোনো দেশ তেহরানকে সহযোগিতা করতে পারবে না। এ ছাড়া, প্রাকৃতিক ইউরেনিয়ামের পরিবর্তে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তর প্রক্রিয়াও এখন থেকে নিষেধাজ্ঞার আওতায় আসবে। পার্সটুডে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

নিষেধাজ্ঞায় বন্ধ হবে না ইরান রাশিয়া সহযোগিতা : মস্কো

আপডেট সময় ০২:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯