ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

ফ্রান্সে এক মাসের কড়া লকডাউন

  • আপডেট সময় ০৭:২৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণের মারাত্মক হার কমাতে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ কমপক্ষে এক মাসের কড়া লকডাউন ঘোষণা করেছেন৷ সেইসঙ্গে টিকাদান কর্মসূচির গতি বাড়িয়ে পরিস্থিতির উন্নতির আশা করছেন তিনি৷

করোনা ভাইরাস সংক্রমণের বেড়ে চলা হার নিয়ন্ত্রণে আনতে জার্মানিতে আরও কড়া  লকডাউন নিয়ে রাজনৈতিক তর্কবিতর্কের মাঝে প্রতিবেশি দেশ ফ্রান্স কমপক্ষে এক মাসের জন্য কড়া লকডাউনের সিদ্ধান্ত নিলো৷ দেশবাসীর উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বর্তমান করোনা পরিস্থিতির উল্লেখ করে একাধিক কড়াকড়ির ঘোষণা করলেন৷ দেশের কিছু অংশে বিচ্ছিন্নভাবে যে সব কড়া বিধিনিয়ম চালু ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা দেশের জন্য সেগুলি প্রয়োগের সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷

মাক্রোঁ বলেন, মহামারির প্রত্যেকটি পর্যায়ে হয়তো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিবার ভুল শুধরে নেওয়া হয়েছে৷ তার মতে, এখনই পদক্ষেপ না নিলে নিয়ন্ত্রণ আর হাতে থাকবে না৷ উল্লেখ্য, দেশের বিপর্যস্ত অর্থনীতির স্বার্থে মাক্রোঁ এতদিন তৃতীয় লকডাউনের নিতে দ্বিধা করছিলেন৷

নতুন কড়াকড়ির আওতায় আগামী সপ্তাহান্ত থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানবাজার ছাড়া বাকি সব বিপণী বন্ধ রাখা হবে৷ সন্ধ্যা সাতটা থেকে কারফিউ চালু হবে৷ মানুষ নিজের বাসা থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে যেতে পারবেন না৷ অর্থাৎ দেশের মধ্যে মানুষের  যাতায়াত কার্যত বন্ধ রাখা হচ্ছে৷ সারা দেশে তিন সপ্তাহের জন্য স্কুল পুরোপুরি বন্ধ থাকবে৷

ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশের মতো ফ্রান্সেও করোনার টিকাদান কর্মসূচি ধীর গতিতে এগোচ্ছে৷ যথেষ্ট সংখ্যায় টিকার সরবরাহে ঘাটতির পাশাপাশি দেশের আমলাতান্ত্রিক জটিলতাকেও এই সংকটের জন্য দায়ী করা হচ্ছে৷ এখনো পর্যন্ত ফ্রান্সে মাত্র ১২ শতাংশ মানুষ টিকা পেয়েছেন৷ মাক্রোঁ টিকাদান কর্মসূচিতে গতি আনার প্রয়োজনীয়তার উল্লেখ করেন৷ তিনি বলেন, এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে ষাটের বেশি বয়সের মানুষ এবং এর এক মাস পর পঞ্চাশের বেশি বয়সের মানুষ টিকা পাবেন৷ কড়া লকডাউন ও দ্রুত টিকাদানের ফলে মে মাসের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে কড়াকড়ি শিথিল করা সম্ভব হবে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি)

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ফ্রান্সে এক মাসের কড়া লকডাউন

আপডেট সময় ০৭:২৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১