ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

প্যারিসে ইজিবাজার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট সময় ১০:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৪৪৯ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম // ঈদুল ফিতর উপলক্ষে প্যারিসের উপকণ্ঠ ববিনি মাঠে অনুষ্ঠিত হলো ইজিবাজার প্রীতি ক্রিকেট ম্যাচ। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনায় প্রীতি এ ক্রিকেট ম্যাচে ইউনাইটেড ব্রাদার্স ও বেঙ্গল টাইগার্সের মধ্যকার উত্তেজনাকর ম্যাচে চ্যাম্পিয়ন হয় ব্যাঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব।

এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইজিবাজার চেয়ারম্যান বাবর হোসেইন, সময় টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু , নিউজ ২৪ ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখনজি, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন , ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিন্ধান্ত নেয় বেঙ্গল টাইগারস।ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে বেঙ্গল টাইগারস ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব ভালো শুরু করেও শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭৬ রানে অলআউট হয়ে যায়।

বেঙ্গল টাইগারস ৫৫ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ব্যাটিংয়ে ২২ রান ও বোলিং এ ২ উইকেট নিয়ে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বেঙ্গল টাইগারস এর সম্রাট, ৪২ রান করে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ইউনাইটেড ব্রাদার্স এর হেলাল, ৪ ওভারে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার নির্বাচিত হন ইউনাইটেড ব্রাদার্স এর সাদিক হাসান।

এসময় ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাবের অধিনায়ক সোহাগ ইসলাম ও বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাবের অধিনায়ক চার্লস ইজিবাজার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

প্যারিসে ইজিবাজার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১