ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স? জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত

ব্রিটেনে প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসাবে নিয়োগ পেলেন নুস ঘানি

  • আপডেট সময় ০১:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ৭৫৩ বার পড়া হয়েছে

ব্রিটেন সরকারের পরিবহন বিষয়ক জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘ভারতীয় বংশোদ্ভূত’ মুসলিম নারী নুস ঘানি (৪৫)। মুসলিম নারী হিসেবে মন্ত্রী হওয়ার ঘটনা এটাই প্রথম যুক্তরাজ্যে। সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছাও পেয়েছেন তিনি।

নতুন বছরে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের করা কিছু পরিবর্তনের অংশ হিসেবে পরিবহন মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রটারির দায়িত্ব দেওয়া হয় নুস ঘানিকে।

দায়িত্ব পাওয়ার পর উল্লাসিত ঘানি টুইটবার্তায় জানান, ‘নতুন দায়িত্ব একইসঙ্গে রোমাঞ্চকর ও কঠিন। ওয়েল্ডেন এলাকায় এমপি নির্বাচনের সময় থেকে আমি পরিবহন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি। মন্ত্রীর দায়িত্বের পাশাপাশি আমি ওয়েল্ডেন এলাকার পক্ষে কাজ করবো এবং এলাকার সেবা করে যাবো।’

পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্রিস গ্রেইলিং বলেন, নুস ঘানির পদোন্নতির মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে টোরি পার্টি সবাইকে সুযোগ দেয়। তিনি বলেন, আমাদের দলই প্রথম একজন নারী মুসলিমকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিল। আমি তাঁকে শুভেচ্ছা জানাই। তাঁর পাশে বসার সুযোগ পেয়ে আমি গর্বিত।

২০১০ সালে বার্মিংহামে কনজারভেটিভ পার্টি থেকে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার আগে নুস ঘানি স্বেচ্ছাসেবক সংগঠন যেমন, এইজ ইউকে, ব্রেকথ্রু ব্রেক ক্যানসার ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। ২০১৫ সালে সংসদ নির্বাচনের জন্য রক্ষণশীল দলের প্রথম মুসলিম নারী প্রার্থী হন তিনি।

নুস ঘানির জন্ম বার্মিংহামে। তার বাবা-মা ভারতের কাশ্মীর থেকে ব্রিটিনে পাড়ি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স?

ব্রিটেনে প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসাবে নিয়োগ পেলেন নুস ঘানি

আপডেট সময় ০১:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮