ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর

বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করল কানাডা

  • আপডেট সময় ০৩:২৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ বিদেশি বিনিয়োগকারীদের বাড়ি কেনায় দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার কথা ঘোষণা করেছে কানাডার সরকার। মূলত লাগামহীন ঊর্ধ্বমুখী আবাসন খাত নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার। নিষেধাজ্ঞার এই বিষয়টি অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের বাজেট পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে।সরকারের ঘোষণা অনুযায়ী, বিদেশিদের বাড়ি কেনার ওপর দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি এক বছরের মধ্যে বাড়ি বিক্রি করতে চাইলে উচ্চ হারে কর দিতে হবে বলে জানানো হয়েছে। অবশ্য স্থায়ী বাসিন্দা এবং বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই দুই পদক্ষেপের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমের সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে। গৃহায়ণ খাতে রেকর্ড মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে বাজার সম্পর্কে জনসাধারণে চলতি ধারণা এবং চাহিদার মধ্যে একটি সমন্বয় আনতে বেশ কয়েকটি পদক্ষেপের কথা বলেছেন অর্থমন্ত্রী। এক শ্রেণির রিয়েলটর, হাউজিং ডেভেলপার, মর্টগেজ ব্রোকার ও ঋণদানকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানশিয়াল ইনটেগ্রেটি (জিএফআই) কানাডা সরকারের সমালোচনাও করেছে।প্রসঙ্গত, গত বছরের তুলনায় এবার দেশটিতে বাড়ির দাম ২০ শতাংশ বেড়ে গেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাড়িভাড়াও। কানাডা থেকে প্রকাশিত অর্থনীতি বিষয়ক সংবাদপত্র ফিনানশিয়াল পোস্টের এক নিবন্ধে ডায়ান ফ্রান্সিস লিখেছেন, কালো টাকা সাদা করার জন্য কানাডা এক নম্বর দেশে পরিণত হয়েছে। সে দেশে চালু হয়েছে ‘স্নো ওয়াশিং’ নামের একটি শব্দ, যার অর্থ কালো টাকা বরফের মতো সাদা করা। আর এজন্য ব্যবহার করা হয় হাউজিং খাত।এক শ্রেণির রিয়েলটর, হাউজিং ডেভেলপার, মর্টগেজ ব্রোকার ও ঋণদানকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানশিয়াল ইনটেগ্রেটি (জিএফআই) কানাডা সরকারের সমালোচনাও করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ

বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করল কানাডা

আপডেট সময় ০৩:২৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২