ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল: বিব্রত দূতাবাস, প্রশ্নের মুখে আয়োজকরা

  • আপডেট সময় ১২:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মো: জুনেদ আহমদ, ফ্রান্স

বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাতে আয়োজিত পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল হওয়ায় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্বাস্থ্যমন্ত্রীর সফর, বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট রাজনৈতিক মহলেও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানটি সফল করতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চললেও শেষ পর্যায়ে সাংগঠনিক সমন্বয়হীনতা, অভ্যন্তরীণ বিরোধ এবং ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরিস্থিতির অবনতির পর নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠান বাতিলের পর প্যারিসের বিভিন্ন এলাকায় রাতভর বিএনপির নেতাকর্মীদের বৈঠক, দৌড়ঝাঁপ এবং কয়েক স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি সামাল দিতে একাধিক উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠান আর আয়োজন করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরের ভূমিকা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। দলের একাধিক নেতার অভিযোগ, ফ্রান্স বিএনপির সাংগঠনিক কাঠামোকে গুরুত্ব না দিয়ে একটি বিতর্কিত যুবদল-সংশ্লিষ্ট গ্রুপকে প্রাধান্য দেওয়ার প্রচেষ্টা থেকেই সংকটের সূত্রপাত। এ নিয়ে ফ্রান্স বিএনপির সিনিয়র নেতাদের একটি অংশ প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন।

দলীয় সূত্রের দাবি, অনুষ্ঠানের পরিকল্পনা, সমন্বয় ও নেতৃত্বের ঘাটতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে আয়োজকদের সাংগঠনিক সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে প্যারিস বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং সেখানে সংঘটিত হাতাহাতির ঘটনা প্রবাসী মহলে সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এমন ঘটনা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

অন্যদিকে, মন্ত্রীর অবস্থানস্থল হিসেবে ব্যবহৃত নভোটেল হোটেলেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে বলে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা অভিযোগ করেছেন।

ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশি সমাজে ব্যাপক আলোচনা চলছে। তবে অনুষ্ঠান বাতিলের প্রকৃত কারণ, দায়-দায়িত্ব এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পেতে সংশ্লিষ্ট সকলের বক্তব্য ও তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন পর্যবেক্ষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল: বিব্রত দূতাবাস, প্রশ্নের মুখে আয়োজকরা

আপডেট সময় ১২:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬