ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

সাত বছর পর দেশে ফেরার পথে মৃত্যু ইতালি প্রবাসী ফখরুলের

  • আপডেট সময় ১২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

সাত বছর পর পরিবারের কাছে ফিরছিলেন ইতালিপ্রবাসী ফখরুল ইসলাম। তবে দেশে আর ফেরা হলো না তাঁর। বিমানে বাংলাদেশে ফেরার পথে অসুস্থ হয়ে জর্জিয়ায় জরুরি অবতরণের পর হাসপাতালে মারা যান তিনি।

ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ইতালিতে বসবাস ও কাজ করার পর তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছিলেন ফখরুল। যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।

ফখরুল ইসলামের মামা লাল মিয়া বলেন, “সোমবার রাতেই আমরা তাঁর মৃত্যুর খবর পাই। সাত বছর পর দেশে ফিরছিল, কিন্তু জীবিত আর ফিরতে পারল না।”

তিনি জানান, ফখরুলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা চেয়েছেন তাঁরা।

ফখরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

সাত বছর পর দেশে ফেরার পথে মৃত্যু ইতালি প্রবাসী ফখরুলের

আপডেট সময় ১২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬