ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ইরান ছাড়ছে ফরাসি কোম্পানি টোটাল

  • আপডেট সময় ০৬:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮
  • ৩১৫ বার পড়া হয়েছে

ফ্রান্সের জ্বালানি কোম্পানি টোটাল ইরানে কয়েকশ কোটি ডলার মূল্যের একটি গ্যাস প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহারের কথা জানিয়েছে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুবিধা আদায়ে ব্যর্থ হওয়ার পর এই ঘোষণা দিলো কোম্পানিটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১৭ সালের জুলাই মাসে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৪.৮ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মধ্যে শর্ত ছিল, পরবর্তী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য সুবিধা আদায় করা।

কোম্পানিটির পক্ষ থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬০ দিনের মধ্যে সুবিধা আদায়ে ব্যর্থ হওয়ার কারণে চুক্তি থেকে টোটাল নিজেকে প্রত্যাহার করেছে। বিষয়টি ইরানি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

কোম্পানিটি জানায়, ফ্রান্স ও ইউরোপীয় কর্তৃপক্ষের সমর্থন থাকার পরও এই সুবিধা আদায় করা সম্ভব হয়নি।

ইরানের তেলমন্ত্রী বিজন নামদার জানগানেহ জানান, কোম্পানিটি চুক্তি থেকে প্রত্যাহারের কথা জানিয়েছে। তিনি বলেন, টোটাল আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে বেরিয়ে গেছে।

ইরানের পারমাণবিক চুক্তি সংস্কারের দাবি তুলে গত ৭ আগস্ট ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে দেশটির ব্যাংকিং সেক্টরকে লক্ষ্য করেই এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞায় মার্কিন ডলার সংগ্রহের ক্ষেত্রে ইরানকে বাধা দেওয়া, তাদের মূল্যবান ধাতুর বাণিজ্য, দেশটির অটোমোবাইল সেক্টরের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ইরান ছাড়ছে ফরাসি কোম্পানি টোটাল

আপডেট সময় ০৬:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮