ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

এমবাপ্পেকে নিয়ে প্রশংসা আর আশাবাদে ভাসালেন ফ্রেঞ্চ কোচ দেশম

  • আপডেট সময় ০৮:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ৩৫৯ বার পড়া হয়েছে

বর্তমানে পুরো বিশ্বের কাছেই পরিচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপে ফুটবল জগতকে চমকে দিয়ে সকলের নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই ফরাসি ফুটবলার।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এরইমধ্যে তার সঙ্গে তুলনা করা হচ্ছে সাবেকদের থেকে শুরু করে বর্তমানের অনেকের সঙ্গে। যেমনটি করলেন ফ্রান্স কোচ দিদিয়ার দেশ্যম।
‘ল্য পেরিসিয়ান’-পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রেঞ্চ কোচ বলেন, ‘এমবাপ্পে জানে ও যা করে, বাকিরা সেটা পারে না। সে প্রতিভাবান। মন দিয়ে কথা শোনে। ও যখন ভাল কিছু করে, আমি বলি। আবার যখন ভুল করে, সেটাও বলি। হয়তো সেই ভুলের প্রভাবটা ওর খেলায় মাত্র ৫ শতাংশ।

তবু বলি। ও শোনে। শুধরে নেয়। ’
দেশ্যম এমবাপ্পের প্রসঙ্গে আরও বলেন, ‘১৯৯৮ সালের বিশ্বকাপে ডেভিড ত্রেজেগুয়ে আর থিয়েরি অঁরির বয়স ছিল এমবাপ্পেরই মতো। কিন্তু ত্রেজেগুয়ে আর অঁরির ভূমিকাটা সেবার এক ছিল না। কিলিয়ান এমবাপ্পে এখনই পরিণত। দুর্দান্ত প্লেয়ারদের সঙ্গে আমি খেলেছি। আবার তাদের কোচিংও করিয়েছি। কিন্তু এমবাপ্পে? ওর প্রতিভার তুলনা নেই। তবে শুধুই ওর প্রতিভার কথা বলব না। এই বয়সে ও যা করছে, ভবিষ্যতে যা যা করার ক্ষমতা রাখে, তা দেখেই বলছি, আমি খুব খুশি যে এমবাপ্পে একজন ফরাসি। ’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

এমবাপ্পেকে নিয়ে প্রশংসা আর আশাবাদে ভাসালেন ফ্রেঞ্চ কোচ দেশম

আপডেট সময় ০৮:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮