ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

খালেদা-তারেকের নাম বলিনি বলে আমার ফাঁসি – বাবর

  • আপডেট সময় ০১:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, এই মামলায় বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নাম না বলার জন্য তার বিরুদ্ধে মামলা ও বিচারে সাজা দেয়া হয়েছে। গতকাল নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ আদালতে রায় ঘোষণার আগে লুৎফুজ্জামান বাবরকে বেলা ১১টার কিছু পরে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। রায়ের সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় খালেদা জিয়া ও তারেকের নাম বলার জন্য আমাকে চাপ দেয়া হয়েছিল। আসামি হিসেবে তাদের নাম না বলায় আমাকে রাজনৈতিকভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে।

আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, এই ঘৃণ্য অপরাধ যারা করেছে তাদের যেন শাস্তি হয়।’ তিনি আরো বলেন, ‘আমাকে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে। যারা মিথ্যা অভিযোগে আমাকে সাজা দিয়েছে তাদের বিচার আল্লাহ একদিন করবেন।’ প্রসঙ্গত, ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলার রায়ে লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। মামলার অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

খালেদা-তারেকের নাম বলিনি বলে আমার ফাঁসি – বাবর

আপডেট সময় ০১:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮