ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

প্যারিসে অন্নপূর্ণা পূজা পরিষদের আয়োজনে বৈশাখী উৎসব

  • আপডেট সময় ০৬:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :অন্নপূর্ণা পূজা পরিষদ প্যারিস, ফ্রান্সের আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্ণভ পার্কে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এই উৎসব এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। এতে অংশ নেন ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরাও, এমনকি বিদেশিরাও।

দুপুর থেকে মঙ্গলযাত্রা দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বৈশাখীর গানে গানে প্রবাসীরা আনন্দ ও উল্লাসে মেতে উঠেন। শিশুদের মাঝেও দেখা যায় উৎসবের আনন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রতন চক্রবর্তী।

সাধারণ সম্পাদক খোকন ঘোষের পরিচালনায় ও প্রধান উপদেষ্টা শ্যামল ভৌমিকের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন: বিষ্ণু বৈষ্ণব, বিজয় সাহা, ঝন্টু সাহা, পাপ্পু সাহা, রানা সাহা, অসীম নাথ, বাবুল বণিক, প্রনীল সাহা, রিপন চন্দ্র, প্রেম ঘোষ, জয়দেব সাহা, নিমাই দেবনাথ, সুমন সাহা, মিন্টু দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে ছিল বাংলাদেশি দেশীয় খাবারের সমারোহ—পান্তা-ইলিশ, ফুচকা, ঝালমুড়িসহ নানা পদের খাবার।

বিকেলে মেয়েদের জন্য আয়োজন করা হয় বালিশ খেলা এবং শিশুদের জন্য ১০০ মিটার দৌড়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন ফ্রান্সের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমা দাসসহ আরও অনেক গুণী শিল্পী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

প্যারিসে অন্নপূর্ণা পূজা পরিষদের আয়োজনে বৈশাখী উৎসব

আপডেট সময় ০৬:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫