ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

প্রচন্ড গরমে সিলেটবাসীর জন্য সিভিল সার্জনের জরুরী পরামর্শ

  • আপডেট সময় ১১:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
  • ৬৯৮ বার পড়া হয়েছে

প্রচন্ড গরম। চারদিক উত্তপ্ত কড়াইয়ের মতো। গায়ে ফুস্কা পড়ার মতো অবস্থা। একেতো জ্যৈষ্ঠের কাঠ ফাটা রোদ, তার উপর রোজার ক্লান্তি-দুর্বলতা। সবমিলিয়ে বলতে গেলে কঠিন পরিস্থিতে সিলেট অঞ্চলের মানুষ। এ অবস্থায় সিলেটবাসীর জন্য খুব জরুরী কিছু পরামর্শ দিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার হিমাংশু লাল রায়।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবারে ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাই বলে দিচ্ছে কি কঠিন পরিস্থিতি পার করছেন ঈদের কেনা-কাটার জন্য উন্মুখ সিলেটবাসী।

এ সময়টাতে গরমজনিত নানা রোগের প্রদর্ভাব হতে পারে। সিলেটভিউর সাথে আলাপকালে সিভিল সার্জন ডাক্তার হিমাংশু লাল রায় জানিয়েছেন, গরমে নানা রোগ হতে পারে। এরমধ্যে সবচেয়ে আতংকের যেটি সেটি হচ্ছে ‘হিটস্ট্রোক’। রোজাদারদের জন্য এটিই সবচেয়ে চিন্তার কারণ।

অতিরিক্ত গরমের সাথে অতিরিক্ত ঘাম, সেই সাথে বেরিয়ে যাচ্ছে লবন। আর তাই দুর্বল হয়ে হঠাৎ কেউ কেউ বেহুঁশ হয়ে পড়তে পারেন। আর তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে।

এছাড়া সারাদিন রোজা রাখার পর অনেকেই ইফতারে অতিরিক্ত এবং ঠান্ডা পানি পান করেন। এটিও খুব ক্ষতিকর। ডাক্তার হিমাংশু লাল রায়ের মতে, অতিরিক্ত পানি খাওয়ায় বদহজম ক্ষুধামন্দ্যা ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে। হতে পারে ডায়রিয়াও।

তাই পরিমিত পানি ও খাবার গ্রহন, ঠান্ডায় থাকা, যাদের কাজকর্ম করতেই হয় তাদেরকে যতটুকু সম্ভব ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিয়েছেন সিলেটের সিভিল সার্জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

প্রচন্ড গরমে সিলেটবাসীর জন্য সিভিল সার্জনের জরুরী পরামর্শ

আপডেট সময় ১১:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮