ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি নিয়ে সংঘাতে কখনোই জড়াবে না ফ্রান্স ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যে তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন সেই সমন্বয়ক ফ্রান্সের লিওঁ শহরে বাংলাদেশীদের উদ্যোগে মসজিদ নির্মানের উদ্যোগ ফেঞ্চুগঞ্জে মরহুম তোতা মিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন আলোয় ভরা ঈদপ্রভাত -মেশকাতুন নাহার জিয়ার উন্নয়নের আইকন “খাল খনন” কর্মসূচির উদ্বোধন করলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ প্যারিসে ৭তম বারের মতো অনুষ্ঠিত হলো সাফ বাণিজ্য মেলা ২০২৬ শাহজালাল (রহ.) বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ যুবক আটক

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট সময় ০৪:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ৪৫৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিন্ডিকেটের ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির জন্য মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব, প্যারিসের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার ফ্রান্সের মানবাধিকার  চত্বর হিসেবে পরিচিত প্লাস দ্য লা রিপাবলিকের স্ট্যাচু দ্য লা লিবার্টি’র পাদদেশে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, রোজিনা ইসলামকে কারাবন্দী ও তার নামে মিথ্যা মামলা দায়ের করে একশ্রেনীর লোকেরা তৃপ্তির ঢেঁকুর তুললেও প্রকৃতপক্ষে বিশ্ব দরবারে বাংলাদেশের গণমাধ্যমের প্রকৃত অবস্থা তুলে ধরেছে। বাংলাদেশে স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা আজ শৃঙ্খলিত। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

অবিলম্বে রোজিনা ইসলামের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার দ্রুত জামিন দিয়ে স্বাধীন বিচার বিভাগের দায়িত্ব প্রমান করতে হবে জানিয়ে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়ে যারা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন ইউরো বিডিনিউজ২৪ সম্পাদক ইমরান মাহমুদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি আবু তাহির, সাংবাদিক নেতা ও সংগঠক ফেরদৌস করিম আখনজি, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক নয়ন মামুন, কোষাধ্যক্ষ রেজাউল করিম, কিউ টিভি ফ্রান্স প্রতিনিধি বদরুল বিন আফরোজ, ইউরো বাংলা টেলিভিশন ফ্রান্স প্রতিনিধি তানজু চৌধুরী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

হরমুজ প্রণালি নিয়ে সংঘাতে কখনোই জড়াবে না ফ্রান্স

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় ০৪:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১