ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

শাহজালাল (রহ.) বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ যুবক আটক

  • আপডেট সময় ০৫:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপসহ রাসেল আহমেদ (২৯) নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১-এর বাইরের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেলকে আটক করা হয়। পরে তার কাঁধ ব্যাগ তল্লাশি করে প্রায় ৪৯৮.৩ গ্রাম স্বর্ণালঙ্কার (২১/২২ ক্যারেট), ৩টি ল্যাপটপ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব মালামালের ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘এপিবিএন বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে সব সময়ই সক্রিয় ভূমিকা রাখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

শাহজালাল (রহ.) বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ যুবক আটক

আপডেট সময় ০৫:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬