ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

ফ্রেঞ্চ ওপেনেও থাকছেন না সানিয়া

  • আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ইনজুরির কবলে পড়ে গত অক্টোবর থেকে কোর্টের বাইরে আছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা। এ জন্য সদ্য সমাপ্ত বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনেও অংশ নিতে পারেননি তিনি। এবার জানা গেল আরও দুই মাস কোর্টে ফিরতে পারবেন না ছয়বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী।

সানিয়া নিজেই এ খবর দিয়েছেন। তিনি জানান, ‘বাইরে বসে থেকে অস্ট্রেলিয়া ওপেন দেখা আমার জন্য ছিল দুঃসহ যাতনা। শিগগির আমার কোর্টে ফেরার সম্ভাবনাও নেই। পুরোপুরি সেরে উঠতে আরও মাস দুয়েক লাগবে।’

বেশ লম্বা সময় ধরে ডান হাঁটুর ইনজুরিতে ভুগছেন ৩১ বছর বয়সী তারকা। তা থেকে সেরে ওঠা নিয়ে তিনি বলেন, ‘এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছিল। তাই সময় নিতে হয়েছে। অবস্থার উন্নতি হচ্ছে। এখন আর ব্যথানাশক ওষুধ খায় না।’

তবে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে না পারাটা পোড়াচ্ছে সানিয়াকে। তিনি বলেন, ‘নতুন বছরের (২০১৮) প্রথম গ্র্যান্ডস্ল্যামে দর্শক হয়ে থাকাটা পুড়িয়েছে আমাকে। মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছি। একজন অ্যাথলেট হয়ে এ রকম টুর্নামেন্টে খেলতে না পারাটা হতাশাজনক।’

ফ্রেঞ্চ ওপেন মাঠে গড়াবে ২৭ মে। এ মুহূর্তে সেটিও মাথায় নেইসাবেক নাম্বার ওয়ান টেনিস তারকার। টেনিস ললনা বলেন, আমি ধীরে ধীরে সেরে উঠছি। সার্জারির পরও গ্যারান্টি দেয়া যাচ্ছে না ওই সময়ের মধ্যে সেরে উঠব। পূর্ণ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই কোর্টে ফিরতে চাই। তাই আপাতত তা নিয়ে চিন্তা নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

ফ্রেঞ্চ ওপেনেও থাকছেন না সানিয়া

আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮