ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আবারও ফ্রান্সের কোচ দেশম, অপেক্ষা বাড়ল জিদানের

  • আপডেট সময় ০৫:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপের জন্যই দেশমের জন্ম।’ খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। কোচ হয়ে দু’বার দলকে বিশ্বকাপে তুলেছেন। কোচ দিদিয়ের দেশমকে নিয়ে তাই কথাটা বলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাও হয়তো বুঝে গিয়েছিলেন এই দেশমকে ছাড়বে না ফ্রান্স ফুটবল ফেডারেশন। সেজন্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। 

ঐতিহ্য অনুযায়ী ফ্রান্স দেশি কাউকে কোচ করতে পছন্দ করে। ১৯৬৪ সালে স্বদেশি হেনরিকে দিয়ে যার শুরু। তবে দু’জন বিদেশিও দায়িত্ব পালন করেছেন। একজন স্পেনের হোসে আরিবাস, অন্যজন রোমানিয়ার স্টেফেন কোভাক। এরপর ঘরের ছেলেরাই দায়িত্ব পেয়েছেন। চতুর্থ মেয়াদে চুক্তি নবায়ন করায় ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পাওয়া কোচ তিনি। ১৪ বছর এক পদে তিনি। সেখানে দারুণসব অর্জন তার। কোচ হিসেবে এরই মধ্যে নয়টি ট্রফি ছুঁয়েছেন। যার মধ্যে দুটি ফ্রান্সের হয়ে বাকিগুলো ক্লাবে।

তিনি ফ্রান্সের সফল কোচদের একজন। সামনের দুটি প্রতিযোগিতায় (২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ, ২০২৬ সালে বিশ্বকাপ) শিরোপা জয়ের আশা নিয়েই দায়িত্ব নিয়েছেন তিনি। একটি ট্রফি পেলেও কোচ হিসেবে লিখবেন নতুন ইতিহাস। দেশম পুনরায় দায়িত্ব নেওয়ায় তার সাবেক সতীর্থ ও সাবেক রিয়াল কোচ জিনেদিন জিদানের হয়তো মন খারাপ। আপাতত লেস ব্লুজদের ডাগ আউটে দাঁড়ানো হচ্ছে না তার। এমবাপ্পের সঙ্গে দেশমের সম্পর্ক বেশ ভালো। তবে ওই এমবাপ্পেও কোচ হিসেবে মনে মনে জিদানকেই চাইতেন। জিজু অবশ্য ব্রাজিলের কোচ হয়ে ওই আক্ষেপ পূরণ করতে পারেন। গুঞ্জন তো তেমনই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

আবারও ফ্রান্সের কোচ দেশম, অপেক্ষা বাড়ল জিদানের

আপডেট সময় ০৫:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩