ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

  • আপডেট সময় ০৪:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

এসএম হেলাল : বালাগঞ্জে চলতি বছর ৩দফা বন্যায় নিম্নাঞ্চলের বীজতলা এবং রোপণকৃত আমন আক্রান্ত হওয়ার পরও এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ জুড়ে কাচা-পাকা ধানের বাম্পার ফলন দেখে কৃষকের আনন্দের শেষ নেই। আনন্দিত কৃষক-কৃষাণীদের এখন সুবর্ণ সময়। ধান কাটা, মাড়াই আর রক্ষণাবেক্ষণের সকল প্রস্তুতি সম্পন্ন। কৃষকরা আশাবাদী বাম্পার ফলন উঠবে তাদের ঘরে।

সরেজমিন পরিদর্শনকালে মাঠের দিকে থাকালে দেখা যায় সকালে সূর্যের আলোয় মুক্তার মত ঝলমল করছে দূর্বা, মৃদু বাতাসে দুলছে মাঠে মাঠে ধানের শীষ। এরকম নয়নাবিরাম দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। এরই মাঝে প্রতিটি গৃহস্থ ঘরে এখন শুরু হয়েছে অগ্রহায়ণের ধান কাটার মহা উৎসব। প্রয়োজনীয় সময়ে প্রথমদিকে বন্যা থাকলেও শেষদিকে আবহাওয়া অনুকুল থাকায় এবার রোপা আমনের ফসল অনেক ভাল হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ বছর বালাগঞ্জের ৬টি ইউনিয়নের ১৮টি কৃষি ব্লকে মোট ৭হাজার ৫শ ৭৭হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৩৬ হেক্টর, উফশী ৭হাজার ২শ৯০ ও স্থানীয় জাতের ২শ ৫১ হেক্টর। ইতোমধ্যে কেনোকোনো স্থানে জমিতে কৃষকরা ধান কাটা আরম্ভ করে দিয়েছেন। তবে আগামী সপ্তাহে পুরোধমে ধান কাটা শুরু হবে এবং ৮/১০ দিনের মধ্যেই ধান কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে। এবার ধানের ফলন হেক্টরপ্রতি প্রায় ৪মেট্রিকটন হিসেবে ধান সংগ্রহ হবে বলে ধারণ করা হচ্ছে ।

উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সর্বাধিক রোপা আমন আবাদ হয়েছে দেওয়ানবাজার ইউনিয়নে এবং সবচেয়ে কম আবাদ হয়েছে পশ্চিম গৌরীপুর ইউনিয়নে। চলতি মৌসুমের রোপা আমনের ফলন বিষয়ে আলাপকালে- উপজেলার কদমতলা গ্রামের কৃষক ইদ্রিস আলী, বড়জমাত গ্রামের তোফায়েল আহমদ সুহেল, আনোয়ারপুর গ্রামের আব্দুল জলিল বেলাল, শিওরখাল গ্রামের মুসলিম আলী, নুরুল ইসলাম, মবু মিয়া, জামালপুর গ্রামের ছানাওর আলী ও দিলাওর আলীসহ কয়েকজন কৃষক বলেন, বন্যাসহ বিভিন্ন প্রতিকৃলতার মধ্যেও আল্লাহর রহমতে এবার ফসল বেশ ভালো হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আশিকুর রহমান জনান, এ বছর ৩দফা বন্যায় বালাগঞ্জের নিম্নাঞ্চলের আমন বীজতলা ও রোপণকৃত আমন আক্রান্ত হয়েছিল। পরবর্তীতে সরকারী কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ২হাজার ১শ ৫০ জন কৃষককে বীজ সার সহায়তা দেওয়া হয়েছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি অফিসারগণ যথাসময়ে কৃষকদের পরামর্শ প্রদান করেছেন। এবার আমন ধানে রোগবালাই আক্রমণ খুব কম ছিল। আশাকরি বাম্পার ফলন উঠবে কৃষকের ঘরে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

আপডেট সময় ০৪:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪