ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন

বিধিনিষেধের পর রেস্তোরাঁ চালু হলেও জার্মান প্রবাসীদের কাজ হারানোর শংকা

  • আপডেট সময় ১০:৪২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
  • ৩৩৩ বার পড়া হয়েছে

জার্মানী প্রতিনিধি- জার্মানীতে করোনার সংকট কাটিয়ে খুলেছে বিভিন্ন বিপনি বিতান, পর্যটন স্থান ও ব্যাবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিথিলতার মধ্যে আবারো বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণও। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০ জনেরও বেশী মানুষের, আক্রান্তের সংখ্যা ৯০০ জনেরো বেশী।
এদিকে গত কয়েক সপ্তাহধরে করোনায় বিপর্যস্ত পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী দেশ জার্মানীর অর্থনীতিও। মের্কেল সরকার সাধারণ মানুষকে সাহায্য ও ব্যবসা প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিলেও গত ৮ সপ্তাহের বেশী লকডাওনে সবকিছু বন্ধ থাকার ফলে বিপর্যয় থেকে বাঁচাতে খুলে দিচ্ছে সকল দোকান ও রেস্টুরেন্ট। এতে আশার আলো দেখছেন এই খাতে কাজ করতে থাকা প্রবাসীরা। তবে রেস্তোরাঁ খুলে দিলেও সবাই কাজের সুযোগ পাবেননা বলে জানান প্রবাসী সুর্য কান্তি ঘোষ। তিনি আরো জানান দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে খুব কম সংখ্যক গ্রাহকই রেস্তোরাঁয় ঢুকতে পারবেন। এতে কাষ্টমার কমে যাওয়ার সম্ভাবনা বহুগুন। এসব কারনে কাস্টমার কমে গেলে লোকবলের অতটা প্রয়োজন পড়বেনা জানান তিনি। এতে অনেকেই আর আগের মত কাজ পাবেননা বলে জানান তিনি। অনেকেই হারাতে পারেন চাকরীও। অন্যদিকে সংক্রমণের মাত্রা বিবেচনায় লকডাওন শিথির করার মেরকেল প্রশাসনের পরিকল্পনায় স্থানীয় জনগণসহ প্রবাসীরা মনে করছেন করোনার লকডাওন পুরোপুরি উঠিয়ে দেয়া না হলে মুখ থুবড়ে পড়তে পারে অর্থনীতি। সেই সাথে কর্মহীন হতে পারে হাজারো মানুষ। তবে জার্মানীতে এখন পর্যন্ত ৩৪ জনের মত প্রবাসী আক্রান্ত হলেও মৃত্যু বরণ করেনি কোন প্রবাসী। এদিকে জার্মানী জুড়ে মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৫০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক

বিধিনিষেধের পর রেস্তোরাঁ চালু হলেও জার্মান প্রবাসীদের কাজ হারানোর শংকা

আপডেট সময় ১০:৪২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০