ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

বিরাট কোহলির পাশে মুশফিক-মাহমুদউল্লাহ

  • আপডেট সময় ০৮:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪১ বার পড়া হয়েছে

বিরাট কোহলির সঙ্গে তুলনা করা আসলে ঠিক হবে না। তার মতো বিশ্বমানের একজন ক্রিকেটার আজও পায়নি বাংলাদেশ। ভবিষ্যতে পাবে কিনা হলফ করে বলা মুশকিল। তবে মিরপুরের ভেন্যুত রান সংগ্রহের দিক দিয়ে বিরাট কোহলির পাশে নিজেদের জায়গা করে নিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদরা।

টি-টোয়েন্টি ক্রিকেটে শেরোবাংলা স্টেডিয়ামে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ১১ ম্যাচ খেলে করেছেন ৪৭২ রান। নিজেদের ঘরের মাঠে ২০ ম্যাচ খেলে ৩৪৭ রান নিয়ে দ্বিতীয় পজিশনে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমরে পরেই অবস্থান জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। মিরপুরে শেরেবাংলায় ১৭ ম্যাচ খেলে ৩৩৯ রান সংগ্রহ করেছেন এ অলরাউন্ডার।

বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রানের লড়াই এক ইনিংস খেলেন মুশফিক। আর ৩১ বলে ২ চার ও সমান ছক্কায় ৪৩ রান করেন মাহমুদউল্লাহ। এই রান সংগ্রহ করার মধ্য দিয়ে রোহিত শর্মাকে পেছনে ফেলে মিরপুর ভেন্যুর রান সংগ্রহের দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় পজিশনে চলে যান মুশফিক-রিয়াদরা।

মিরপুর ভেন্যুতে টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে ৩৩৮ রান নিয়ে চারে অবস্থান ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মার। তার চেয়েও চার ম্যাচ বেশি খেলে ২৯০ রান নিয়ে পাঁচ নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

বিরাট কোহলির পাশে মুশফিক-মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৮:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮