ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আধুনিক ও আন্তর্জাতিক মানের বিদ্যালয় ব্যবস্থাপনা: উৎকর্ষের পথে যাত্রা শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষারগুণগত মান উন্নয়নে বিবেচ্য সুর নরম করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, ‘অন্তহীন যুদ্ধ’ চান না লেবাননে ইসরাইলি হামলা বন্ধ চায় ফ্রান্স ‘কালো বৃষ্টি’তে ছেয়ে গেছে ইরানের আকাশ প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

মক্কা থেকে মদিনায় চলবে হাইস্পিড ট্রেন

  • আপডেট সময় ০৯:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে উচ্চগতিসম্পন্ন রেললাইন উদ্বোধন করা হয়েছে আজ বুধবার।

নতুন এ রেল ব্যবস্থায় দুই ঘণ্টার কম সময়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে। সড়কপথে এই যাত্রায় সময় লাগে এর দ্বিগুণেরও বেশি।

৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এ ‘হারামাইন’ রেলপথ ‘সৌদি ভিশন-২০৩০’-এর অন্যতম অংশ।

ট্রেনটি মক্কা-মদিনা ছাড়াও জেদ্দা ও রাবিগ শহরের মধ্যেও দ্রুত যাতায়াত করা যাবে। জেদ্দা ও মক্কার মধ্যে যাতায়াত করতে ২১ মিনিট লাগবে।

মক্কার স্টেশনটি পবিত্র কাবা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এবং মদিনা শহরের স্টেশন কিং আবদুল আজিজ রোডের নলেজ ইকোনমিক সিটিতে (কেইসি) অবস্থিত।

মক্কা, মদিনা ও জেদ্দা সংযোগকারী এ ব্যবস্থায় মোট খরচ হয়েছে ৬০০ কোটি ডলার। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যোগাযোগ প্রকল্প।

বছরে এ পথে প্রায় ৬ কোটি লোক যাতায়াত করতে পারবে। বাণিজ্যিকভাবে এটি সামনের সপ্তাহ থেকে চালু হবে।

সৌদি যোগাযোগমন্ত্রী নাবিল আল-আমৌদি বলেন, ‘মক্কা ও মদিনার মধ্যে যোগাযোগ ব্যবস্থা এখন আগের অন্য যেকোনো সময়ের চেয়ে সহজ এবং দ্রুত হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আধুনিক ও আন্তর্জাতিক মানের বিদ্যালয় ব্যবস্থাপনা: উৎকর্ষের পথে যাত্রা

মক্কা থেকে মদিনায় চলবে হাইস্পিড ট্রেন

আপডেট সময় ০৯:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮