ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

রবিবার(৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্রান্সের প্যারিসের “গার দু নর্দ” এ “প্রবাসী বিপ্লব-২০১৯” এর পরবর্তী প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩২৬ বার পড়া হয়েছে

ফ্রান্স থেকে প্রবাসীদের অপমানের প্রতিবাদ ও দাবী দাওয়া আদায়ে “প্রবাসী বিপ্লব-২০১৯” এর ডাক./ রবিবার(৩ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্যারিসের “গার দু নর্দ” এ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে “প্রবাসী বিপ্লব-২০১৯” এর পরবর্তী প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে #@সকল প্রবাসী বাংলাদেশী।

“প্রবাসী বিপ্লব ২০১৯” এর এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চত করা হয়েছে। এতে হ্যাশ ট্যাগ দিয়ে সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি অংশ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রবিবার ফ্রান্সের একটি হলে, গত ২২ জানুয়ারি তারিখে বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদের প্রবাসীদের নিয়ে চরম অপমান ও হেয় প্রতিপন্ন বক্তব্যের প্রতিবাদে এবং প্রবাসীদের দীর্ঘ দিনের চলমান বিভিন্ন যৌক্তিক দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মূলত এই সভা থেকে ওসি মোর্শেদের প্রবাসীদের নিয়ে এই কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। সভায় উপস্থিত প্রবাসীরা ওসি মোর্শেদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ফ্রান্সের প্রবাসী সাংবাদিক, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক নওয়াজ খাঁনের সভাপতিত্বে এবং ফ্রান্সের প্রবাসী সাংবাদিক, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ইমরান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত তাৎক্ষণিক এই প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান জুম্মা ইন্ডিজিনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমা।

সভাপতি ফারুক নওয়াজ খাঁনের অনুমতিক্রমে প্রতিবাদ সভায় “বাংলাদেশে প্রবাসীদের অবদান” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ইমরান মাহমুদ।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর, সভাপতি ফারুক নওয়াজ খাঁন প্রবাসীদের দাবী দাওয়া আদায়ে চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে সারা বিশ্বের বাংলাদেশী প্রবাসীদের নিকট “প্রবাসী বিপ্লব-২০১৯” নামে একটি প্রতীকী আন্দোলনের ডাক দেন।

তিনি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসীদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

রবিবার(৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্রান্সের প্যারিসের “গার দু নর্দ” এ “প্রবাসী বিপ্লব-২০১৯” এর পরবর্তী প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে

আপডেট সময় ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯