ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর পুরস্কার পেলেন ইতালী প্রবাসী নারী মেহেনাস তাব্বাসুম শেলি

  • আপডেট সময় ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকা ডেমরার বাসীন্দা ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলিকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অভিবাসী কর্মীর পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস ইতালীর পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
দূতাবাস কার্যালয়ের কনফারেন্স হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের হাত থেকে মেহেনাস তাব্বাসুম শেলি এ পুরস্কার গ্রহণ করেন।
ইতালী থেকে বাংলাদেশে ২০২১ সালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশের ঢাকার মেয়ে ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলি জানান, গত ১০ বছরে ধরে আমার স্বামীকে ব্যবসা প্রতিষ্ঠানে সহায়তা করে যাচ্ছি এবং সেই সাথে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি।
দেশের চাকা সচল রাখতে আমরা আমাদের আয় থেকে পরিবারের জন্য বৈধ পথে প্রতি মাসে টাকা প্রেরণ করে থাকি। দূতাবাস থেকে দ্বিতীয়বার রেমিট্যান্স পুরস্কার পেয়েছি, এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহ দিয়েছে বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোর। আমাকে বিশেষ সম্মাননা করার জন্য বাংলাদেশ দূতাবাস ইতালির মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর পুরস্কার পেলেন ইতালী প্রবাসী নারী মেহেনাস তাব্বাসুম শেলি

আপডেট সময় ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১