ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত

  • আপডেট সময় ০৫:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১১ বাংলাদেশী। বুধবার রাজধানী জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তা আমিনুল ইসলাম গণমাধ্যমকে পাঁচ বাংলাদেশী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে জেদ্দায় একটি মিনিবাস দুর্ঘটনার শিকার হয়। এতে ১৬ বাংলাদেশী আরোহী ছিলেন।তাদের পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় বাকী ১১ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায় নি। আহতদেরকে জেদ্দার চারটি পৃথক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হতাহত বাংলাদেশীরা জেদ্দার একটি কারখানায় কাজ করতেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বসন্ত উৎসব – বিপুল চন্দ্র রায়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত

আপডেট সময় ০৫:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮