ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫ এবার জার্মানিতে বিক্ষোভের ডাক! বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

অনুপস্থিতির অদৃশ্য মহাকর্ষ- মেশকাতুন নাহার

  • আপডেট সময় ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
পাহাড় ভেঙে পড়লেও
মানচিত্রের রেখা খুব একটা বদলায় না—
শুধু কোনো এক উপত্যকায়
নীরবে জমে ওঠে ধুলো
আর নিঃশ্বাসহীন নীরবতা।
সমুদ্রও তো জানে—
এক ফোঁটা লবণজল শুকিয়ে গেলে
তার নীলত্ব কমে না খুব;
তবু গভীরের অন্ধকারে
কখনো কোনো ঢেউ
নিজেরই নাম ভুলে যায়।
আকাশে একটি তারা নিভে গেলে
রাত্রির অভিধান বদলায় না,
তবু দূরের কোনো নাবিক
হঠাৎ করেই হারিয়ে ফেলে
তার গোপন দিকনির্দেশ।
বনের ভেতর একটি বৃক্ষ ঝরে গেলে
সবুজের সমারোহ কমে না খুব;
শুধু কোনো অচেনা পাখি
খুঁজে পায় না আর
তার বহুদিনের চেনা ডাল।
পৃথিবী তবু পুরোনো ছন্দেই থাকে—
সূর্য ওঠে,
নদী বয়ে যায়,
বৃষ্টি মাটির কপালে
নীরব চুমু এঁকে দেয়।
তবু কোথাও কোথাও
জন্ম নেয় অদৃশ্য শূন্যতা—
যার কোনো নাম নেই,
কোনো ঘোষণা নেই;
শুধু নিঃশব্দে বদলে যায়
কারো অন্তর্গত ঋতুচক্র।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা

অনুপস্থিতির অদৃশ্য মহাকর্ষ- মেশকাতুন নাহার

আপডেট সময় ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
পাহাড় ভেঙে পড়লেও
মানচিত্রের রেখা খুব একটা বদলায় না—
শুধু কোনো এক উপত্যকায়
নীরবে জমে ওঠে ধুলো
আর নিঃশ্বাসহীন নীরবতা।
সমুদ্রও তো জানে—
এক ফোঁটা লবণজল শুকিয়ে গেলে
তার নীলত্ব কমে না খুব;
তবু গভীরের অন্ধকারে
কখনো কোনো ঢেউ
নিজেরই নাম ভুলে যায়।
আকাশে একটি তারা নিভে গেলে
রাত্রির অভিধান বদলায় না,
তবু দূরের কোনো নাবিক
হঠাৎ করেই হারিয়ে ফেলে
তার গোপন দিকনির্দেশ।
বনের ভেতর একটি বৃক্ষ ঝরে গেলে
সবুজের সমারোহ কমে না খুব;
শুধু কোনো অচেনা পাখি
খুঁজে পায় না আর
তার বহুদিনের চেনা ডাল।
পৃথিবী তবু পুরোনো ছন্দেই থাকে—
সূর্য ওঠে,
নদী বয়ে যায়,
বৃষ্টি মাটির কপালে
নীরব চুমু এঁকে দেয়।
তবু কোথাও কোথাও
জন্ম নেয় অদৃশ্য শূন্যতা—
যার কোনো নাম নেই,
কোনো ঘোষণা নেই;
শুধু নিঃশব্দে বদলে যায়
কারো অন্তর্গত ঋতুচক্র।