ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

হবিগঞ্জে সেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন এসএম সুরুজ আলী

  • আপডেট সময় ০৮:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
  • ৩১৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সদরের এমপি মোঃ আবু জাহিরের কাছ থেকে সেরা প্রতিবেদকের সনদপত্র গ্রহণ করছেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম সুরুজ আলী ।

হবিগঞ্জ প্রেসক্লাবের সেরা প্রতিবেদক (সেরা সাংবাদিক) নির্বাচিত হয়েছেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম সুরুজ আলী। তিনি হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত সেরা প্রতিবেদক ২০১৯ প্রতিযোগিতায় স্থানীয় পত্রিকা বিভাগে হবিগঞ্জের মুখ পত্রিকায় গত ৩০ জুলাই প্রকাশিত ‘টিউশনি করে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে দরিদ্র ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোনিয়া’শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন জমা দেন। এই বিশেষ প্রতিবেদনটি বাছাইয়ে প্রেসক্লাবের ৩য় সেরা প্রতিবেদকের পুরস্কার লাভ করে।

এ ছাড়াও সাংবাদিক এসএম সুরুজ আলী এশিয়ান টেলিভিশনে তার প্রচারিত একটি বিশেষ প্রতিবেদন সেরা প্রতিবেদক প্রতিযোগীতার বাছাই কমিটির কাছে জমা দেন। সেই প্রতিবেদনটিও ভাল হয়েছে বলে কমিটির আহ্বায়ক হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ প্রশাংসা করেন। গতকাল শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে তার হাতে সেরা প্রতিবেদকের সার্টিফিকেট ও সম্মানী হিসেবে নগদ অর্থ তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি ও সেরা প্রতিবেদক প্রতিযোগিতার আহবায়ক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সহযোগি সদস্য বাদল কুমার রায় প্রমূখ।

উল্লেখ্য সাংবাদিক এসএম সুরুজ আলী বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বাসিন্দা মরহুম মোঃ আজাদ আলী ও মরহুমা জমিলা বেগমের পুত্র। তিনি দীর্ঘদিন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাতীয় অনলাইন পোর্টাল দেশসংবাদ, সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি সিলটিভির জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এছাড়াও তিনি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

হবিগঞ্জে সেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন এসএম সুরুজ আলী

আপডেট সময় ০৮:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯