ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার শুরু বিক্ষোভ কর্মসূচি অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা ফ্রান্সের পথে আইজিপি ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

১ দশক পর মেসি রোনালদোর রাজত্ব ভেঙে ফিফার বর্ষ সেরা হলেন মদরিচ

  • আপডেট সময় ০৮:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৪৭ বার পড়া হয়েছে

ফিফার বর্ষসেরা পুরস্কার গত এক দশক ধরে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে হাতবদল হয়েছিল। সেই বৃত্ত ভেঙে এবার ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড জিতলেন লুকা মদরিচ।

গত ৩০ আগস্ট চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্রতে উয়েফার বর্ষসেরা হয়েছিলেন মদরিচ। রোনালদো ও মোহাম্মদ সালাহকে টপকে প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে এই মর্যাদা পান তিনি। এবারও দুই তারকাকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট জিতলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক।

প্রথমবারের মতো ফিফা বেস্টের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছিল মদরিচের। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের জয়ে তার অবদান ছিল দারুণ। তাছাড়া বিশ্বকাপে প্রথমবার ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে নেতৃত্ব দেন তিনি, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলের জমকালো আয়োজনে এদিন ছিলেন না রোনালদো। সিরি ‘এ’ ব্যস্ত সূচির কারণে এই সিদ্ধান্তের কথা জানান জুভেন্টাস উইঙ্গার। বর্ষসেরা গোলের জন্য মনোনীত হলেও ব্যক্তিগত কারণে এই অনুষ্ঠানে ছিলেন না মেসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার শুরু বিক্ষোভ কর্মসূচি

১ দশক পর মেসি রোনালদোর রাজত্ব ভেঙে ফিফার বর্ষ সেরা হলেন মদরিচ

আপডেট সময় ০৮:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮