ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

অধিকাংশ ফরাসীর মনে করেন সরকারী ও রেল কর্মচারীদের ধর্মঘট ব্যর্থ হয়েছে

  • আপডেট সময় ১০:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
  • ৫৭৪ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে অংশ নেন কয়েক লাখ কর্মচারী

গত বৃহস্পতিবার শতাধিক শ্রম ইউনিয়নের ডাকে ফ্রান্স জুড়ে কয়েক লাখ সরকারী ও রেল কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্থায় নেমে বিক্ষোভ দেখান। তাদের কর্মবিরতির কারনে গোটা ফ্রান্সে এক ধরনের অচলাবস্থা নেমে আসে। আগামী কয়েকদিনে এরকম আরো বেশ কিছু ধর্মঘটের সম্ভাবনা রয়েছে। কিন্ত সাধারণ ফরাসীদের অধিকাংশই এধর্মঘটকে ব্যর্থ বলে মনে করছেন। তারা বরং এ ধরনের ধর্মঘটকে সমর্থন না করে বরং অবিচার বলছেন। ফরাসী দৈনিক ল্য ফিগারো পরিচালিত এক জরীপে এমন চিত্র উঠে এসেছে। জরীপে অংশ নেয়া ৫৮ শতাংশ ফরাসী মনে করেন বারবার এবং অনির্দিষ্টকালীন এমন ধর্মঘট সঠিন নয়। এছাড়া জরীপে অংশ নেয়া ৫৫ শতাংশ মানুষ মনে করেন বৃহস্পতিবারের ধর্মঘট বরং ব্যর্থ হয়েছে। এদিকে প্রতি ১০ জনের ৪ জন ফরাসী রেল কর্মকর্তাদের অনির্দিষ্টকালীন ধর্মঘটকে অগ্রহণযোগ্য মনে করেন। বিশেষ করে এ ধরনের ধর্মঘটের কারনে যাত্রীদের মারাত্মক অসুবিধার কথা বিবেচনা করা হচ্ছে না বলে তারা মনে করেন। আবার সরকার কর্মচারীদের দাবী মেনে নিবে না, তার অবস্থানে অনড় থাকবে এমন প্রশ্নের জবাদে ফরাসীরা বিভক্ত, ৪৯ শতাংশ জনগণ মনে করেন সরকার তার অবস্থানে থেকে কঠোরভাবে তা মোকাবিলা করবে আর ৫০ শতাংশ মনে করেন সরকারের তাদের দাবী আমলে নিয়ে এ ধরনের ধর্মঘট এড়ানোর সর্বাত্মক চেষ্টা করা উচিৎ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

অধিকাংশ ফরাসীর মনে করেন সরকারী ও রেল কর্মচারীদের ধর্মঘট ব্যর্থ হয়েছে

আপডেট সময় ১০:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮