ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

  • আপডেট সময় ০২:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর আগে বুথফেরত জরিপসহ অন্যান্য জরিপে বিরোধী দল লেবার পার্টির জয়ের আভাস মিলেছিলো। তবে সেই ধারণা ভেঙে নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছেন মরিসন। ফের নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির ১৫১টি নির্বাচনি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সরকার গঠন করতে ৭৬টি আসনে জয় প্রয়োজন হয়। ৭০ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, তবে এখনও পর্যন্ত ৭৪টি আসনে জয়লাভ করেছে লেবার পার্টির নেতৃত্বাধীন জোট। বাকি দুইটি আসনও তারা নিশ্চিত করতে পারবে বলে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে লড়াইয়ে থাকা বিরোধী লেবার পার্টি পেয়েছে ৬৫টি আসন।

অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচনে তুমুল লড়াইয়ের শুরু থেকেই এগিয়ে ছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। নির্বাচনে জয়ের পর স্কট মরিসন বলেন, তিনি সবসময়ই অলৌকিক কিছুতে বিশ্বাস করেন। পুনরায় তার জোটকে নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর বিরোধীদলীয় নেতা বিল শর্টেন হার মেনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এর আগে বুথ ফেরত জরিপে লেবার পার্টিরই জয়ের আভাস পাওয়া গেছিলো। এবারের নির্বাচনে ১ কোটি ৬৪ লাখ ভোটার অংশ নেন। এখন পর্যন্ত চূড়ান্ত ফল পাওয়া না গেলেও লিবারেল পার্টির জয় নিশ্চিত। প্রথমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্কট মরিসন। গত বছর দলীয়ভাবে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

আপডেট সময় ০২:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯