ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতল বাংলাদেশ

  • আপডেট সময় ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাফরুল হাসান -প্রথমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতল বাংলাদেশ। রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জন্য প্রথম সোনার পদকটি জিতেছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের শিক্ষার্থী আহমাদ জাওয়াদ চৌধুরী।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও প্রথম আলো সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ দলের এই সাফল্যে সব সদস্যকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

এ ছাড়া বাংলাদেশ দল তিনটি ব্রোঞ্জ পদক ও দুটি অনারেবল মেনশন পেয়েছে। ব্রোঞ্জ পদক পাওয়া তিনজনই নটরডেম কলেজের ছাত্র- তারা হলেন জয়দীপ সাহা, তামজিদ মোর্শেদ রুবাব ও তাহনিক নূর সামিন। আর অনারেবল মেনশন পান ঢাকা কলেজের রাহুল সাহা ও ফরিপুরের পুলিশ লাইনস হাইস্কুলের সৌমিত্র দাস। স্বর্ণ জেতা জাওয়াদ মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পান। আর দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম।

গত ৭ জুলাই উদ্বোধন হয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮। এবার ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেন তাতে। বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রতিবারই ব্রোঞ্জ পদক পাওয়াসহ কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে দলের সদস্যরা। এবার জিতল স্বর্ণপদক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতল বাংলাদেশ

আপডেট সময় ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮