ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭: কে হবেন ম্যাক্রোঁর মধ্যপন্থার উত্তরসূরী? স্লোভাকিয়ায় মাথা ছাড়াই সমাহিত ৭৮টি কঙ্কাল উদ্ধার এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা রোমানিয়ার কাজের ভিসায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ সাড়ে ৮ বছরের কারাদণ্ড স্প্যানিশ ফুটবলারের প্যারিসে হাজারো প্রবাসীর পদচারণায় অনুষ্ঠিত হল বৈশাখী মেলা সেনেগালের বিপক্ষে যেমন হতে পারে ফ্রান্সের একাদশ নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা!

আর ১২টি স্প্যান বসলেই স্বপ্নের পদ্মা সেতু

  • আপডেট সময় ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসলো। বসানো বাকি রইলো আর মাত্র ১২টি স্প্যান। সোমবার (৪ মে) বেলা পৌনে ১১টার দিকে মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০তম পিয়ারের ওপর ‘৪এ’ আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রবিবার (২ মে) সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি তিয়ান-ই ক্রেনে করে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিয়ারের কাছে।

২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসলো ২৯তম স্প্যানটি। এখন পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো। চীনে পদ্মা সেতুর সর্বশেষ দুটি স্প্যানের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে স্প্যান দুটির মালামাল ও যন্ত্রাংশ বাংলাদেশে আসার অপেক্ষায়।

মূল সেতুর প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, ‘মাওয়াতে বর্তমানে ঝড়ো আবহাওয়া চলছে। এই রোদ, এই ঝড়-বৃষ্টি। আবহাওয়া বিবেচনা করে স্প্যান বসানোর জন্য দুই দিনের সিডিউল রাখা হচ্ছে।’

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭: কে হবেন ম্যাক্রোঁর মধ্যপন্থার উত্তরসূরী?

আর ১২টি স্প্যান বসলেই স্বপ্নের পদ্মা সেতু

আপডেট সময় ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০