ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া

  • আপডেট সময় ১০:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বর্তমানে ‘নিরাপদ’ মনে করছে, এমন সাতটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার প্রকাশিত এ তালিকায় রয়েছে বাংলাদেশও। এসব দেশের নাগরিকদের ইইউতে আশ্রয় লাভ কঠিন করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ জোরদারের লক্ষ্যে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। অবশ্য কার্যকর হওয়ার আগে ইউরোপিয়ান পার্লামেন্ট ও সদস্যদেশগুলোকে এই তালিকা অনুমোদন করতে হবে।

এ পদক্ষেপের ফলে আবেদনের ভিত্তি নেই, এমন পূর্বানুমান বিবেচনায় নিয়ে এসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদনের যাচাই–বাছাই দ্রুততার সঙ্গে শেষ করার সুযোগ পাবে ইইউর সদস্যদেশগুলো। অবশ্য মানবাধিকার সংগঠনগুলো এ পদক্ষেপের সমালোচনা করেছে।

ইইউর অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনার ব্রুনার বলেন, ‘আশ্রয়ের আবেদন নিষ্পন্নের ক্ষেত্রে উল্লেখযোগ্য জটের মুখে পড়ছে অনেক সদস্যদেশ। তাই আমরা যে বিষয় এখন করতে পারি, সেটা হলো আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে সমর্থন জানানো, যেটা অত্যন্ত প্রয়োজনীয়।’

সূত্র : প্রথম আলো

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া

আপডেট সময় ১০:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫