ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ইইউ কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন জার্মানির উরসুলা, ইউরোপকে শক্তিশালী করার প্রতিশ্রুতি

  • আপডেট সময় ১১:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ২৯৯ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এই প্রথম একজন নারী ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রাসবুর্গের পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৭৪৭টি ভোটের মধ্যে ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন

ইউরোপীয় কমিশনের দুই মেয়াদের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদে জুঙ্কার অবসরে যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে।
নির্বাচিত হয়ে পার্লামেন্টে এক বর্ক্তৃতায় উরসুলা ইউরোপের কর্তৃত্ব ধরে রাখতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একীভূত হওয়ার উপর গুরুত্ব দিয়ে বলেন, প্রথমে আমাদের ঐক্যকে শক্তিশালী করতে হবে। ২০৫০ সালের মধ্যে ইউরোপের কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন। এছাড়াও নারীদের এগিয়ে আনা, সামাজিক সুরক্ষা এবং দারিদ্র কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগী হওয়ার অঙ্গীকার করেন উরসুলা।

উল্লেখ্য, ৬০ বছর বয়সী এই রাজনীতিক ২০১০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পেশায় চিকিৎসক এবং সাত সন্তানের জননি উরসুলা ভন ডার লিয়েন লন্ডন স্কুল অব ইকনোমিকসে রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ইইউ কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন জার্মানির উরসুলা, ইউরোপকে শক্তিশালী করার প্রতিশ্রুতি

আপডেট সময় ১১:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯