ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ইচ্ছে করে- রকিবুল ইসলাম

  • আপডেট সময় ১০:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে
ইচ্ছে করে তোমায় নিয়ে
মেঘের ভেলায় ভেসে যেতে।
ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরতে যেতে
চার বেয়ারার পালকি করে।
ইচ্ছে করে গগণ থেকে  নীল কুঁড়িয়ে
মিশিয়ে দিতে তোমার শাড়ির নীলের সাথে।
ইচ্ছে করে কল্পনার নৌকায়
হৃদ সরোবরে নোঙ্গর করতে।
ইচ্ছে করে কোকিল হয়ে
সংগীত করতে তোমার কর্ণে,
ইচ্ছে করে পুষ্প হয়ে
সুবাস ছড়াতে তব মনের অঙ্গনে।
ইচ্ছে করে মুখ লুকাতে
দখিণা হাওয়ায় উড়তে থাকা
তোমার শাড়ির আঁচলেতে।
ইচ্ছে করে জগতের সব লাল রঙ এনে,
তোমার ঠোট দুখানা রাঙিয়ে দিতে।
ইচ্ছে করে নীল চাঁদোয়ার টিপ এনে
সাজাতে তোমার ললাট টাকে।
ইচ্ছে করে বকুল ফুলের মালা গেঁথে
সাজাতে তোমার গলদেশটাকে।
ইচ্ছে করে রক্ত জবার মালা গেঁথে
সাজাতে তোমার খোঁপাটাকে।
ইচ্ছে করে জগতের সব কালো এনে
কাজল করে এঁকে দিতে,
ডাগর তোমার চোখ দুটিতে।
ইচ্ছে করে হিমালয় থেকে
তুষারের সব শুভ্রতা এনে
শুভ্র করি তোমার মননটাকে।
ইচ্ছে করে ঘোর আঁধারে
জ্যোৎস্না এনে আলোকিত করি
তোমার হৃদ-অঙ্গণটাকে।
ইচ্ছে করে হাসনা হেনার সুবাস এনে
মাখিয়ে দিতে তব সারা গায়ে,
সেই সুরভীর কিয়দংশ মোর
শরীরে মেখে নিয়ে ধন্য হতে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ইচ্ছে করে- রকিবুল ইসলাম

আপডেট সময় ১০:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
ইচ্ছে করে তোমায় নিয়ে
মেঘের ভেলায় ভেসে যেতে।
ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরতে যেতে
চার বেয়ারার পালকি করে।
ইচ্ছে করে গগণ থেকে  নীল কুঁড়িয়ে
মিশিয়ে দিতে তোমার শাড়ির নীলের সাথে।
ইচ্ছে করে কল্পনার নৌকায়
হৃদ সরোবরে নোঙ্গর করতে।
ইচ্ছে করে কোকিল হয়ে
সংগীত করতে তোমার কর্ণে,
ইচ্ছে করে পুষ্প হয়ে
সুবাস ছড়াতে তব মনের অঙ্গনে।
ইচ্ছে করে মুখ লুকাতে
দখিণা হাওয়ায় উড়তে থাকা
তোমার শাড়ির আঁচলেতে।
ইচ্ছে করে জগতের সব লাল রঙ এনে,
তোমার ঠোট দুখানা রাঙিয়ে দিতে।
ইচ্ছে করে নীল চাঁদোয়ার টিপ এনে
সাজাতে তোমার ললাট টাকে।
ইচ্ছে করে বকুল ফুলের মালা গেঁথে
সাজাতে তোমার গলদেশটাকে।
ইচ্ছে করে রক্ত জবার মালা গেঁথে
সাজাতে তোমার খোঁপাটাকে।
ইচ্ছে করে জগতের সব কালো এনে
কাজল করে এঁকে দিতে,
ডাগর তোমার চোখ দুটিতে।
ইচ্ছে করে হিমালয় থেকে
তুষারের সব শুভ্রতা এনে
শুভ্র করি তোমার মননটাকে।
ইচ্ছে করে ঘোর আঁধারে
জ্যোৎস্না এনে আলোকিত করি
তোমার হৃদ-অঙ্গণটাকে।
ইচ্ছে করে হাসনা হেনার সুবাস এনে
মাখিয়ে দিতে তব সারা গায়ে,
সেই সুরভীর কিয়দংশ মোর
শরীরে মেখে নিয়ে ধন্য হতে।