ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ইতালিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচনের দাবি রোম মহানগর বিএনপির

  • আপডেট সময় ০৯:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইতালিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রোম মহানগর বিএনপি‌।

রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনার সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাবেক সভাপতি লকিত উল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, রোম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, এসময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপি’র সাবেক সহ সভাপতি, সাজ্জাদুল কবির, মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, সালাউদ্দিন সুইট, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, আল আমিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মান্নান হীরা, বিএনপি নেতা জুয়েল আহমেদ, যুবদল নেতা জাকির হোসেন গনি, ওমর ফারুক, মাহমুদুল হাসান, রোম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন, হাজী সেলিম ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল সহ ইতালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও রোম মহানগর বিএনপির প্রেনেসতিনা, মন্তেমারিও শাখা সহ বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বক্তব্যেতে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। এবং তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় বাংলাদেশের মানুষ চায় ‘আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে’ বলে মন্তব্য করেছেন রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ও সাবেক সাধারণ কাজী আবুল বাশার, তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার আহবান করেছি আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত ১৭ বছর স্বৈরাচার সরকার নির্বাচনের কথা শুনলে যেমনটি করে টালবাহানা করেছিল, অন্তর্বর্তী সরকারকেও দেখছি তারাও স্বৈরাচারের মতো টালবাহানা করছেন। বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল এবং এদেশের মানুষ চায় আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ইতালিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচনের দাবি রোম মহানগর বিএনপির

আপডেট সময় ০৯:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫