ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লেবাননে ইসরাইলি হামলা বন্ধ চায় ফ্রান্স ‘কালো বৃষ্টি’তে ছেয়ে গেছে ইরানের আকাশ প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

ইতালি থেকে ঢাকায় বেড়াতে এসে ডেঙ্গুতে মৃত্যু প্রবাসীর

  • আপডেট সময় ০৭:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ১৮৮ বার পড়া হয়েছে

হাফসা ও সর্দার আব্দুল সাত্তার তরুণ ইতালি প্রবাসী দম্পতি। সন্তানদের নিয়ে দেশে এসেছিলেন বেড়াতে। কে জানতো দেশে এসে ডেঙ্গুতে আক্রান্ত হবেন। আর এতে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে।

৩৪ বছর বয়সী হাফসা লিপি চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক নিশ্চিত করেছেন।

হাফসার স্বামী সর্দার আব্দুল সাত্তার তরুণ (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

দুই সন্তান অলি (১২) ও আয়ানকে (৬) নিয়ে সপ্তাহ তিনেক আগে দেশে এসে কলাবাগানে উঠেছিলেন তারা।
সাত্তারের বড় বোন ডা. নুরুন্নাহার জানান, ’ঢাকায় আসার পরপরই জ্বরে পড়েন তার ভাই। ওর অসুস্থতার মধ্যেই হাফসার জ্বর আসে। গত ২৮ জুলাই এনএস১ পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু আমার ভাই বাসায় অসুস্থ বলে হাফসা স্বামীর সঙ্গে বাসায় থাকার সিদ্ধান্ত নেয়।

কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে ওর অবস্থা খারাপের দিকে গেলে আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। ওইদিনই ওকে আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার সকালে হাফসার লাশ নিয়ে শরীয়তপুরে তার শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হন স্বজনরা। শরীয়পুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে হাফসাকে দাফন করা হবে বলে জানান নুরুন্নাহার ‘

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। আর আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।

বিডি প্রতিদিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

লেবাননে ইসরাইলি হামলা বন্ধ চায় ফ্রান্স

ইতালি থেকে ঢাকায় বেড়াতে এসে ডেঙ্গুতে মৃত্যু প্রবাসীর

আপডেট সময় ০৭:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯