ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের এখন শীর্ষ গন্তব্য তুরস্ক সংযমের আয়নায় আত্মার বিচার – মেশকাতুন নাহার অক্ষরের রক্তজবা – মাহবুব শাহজালাল আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী কারিগরি শিক্ষার প্রসার হোক নির্বাচিত সরকারের অন্যতম অগ্রাধিকার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠিত ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন

এমবাপ্পের ছায়াতে ঢাকা পড়ছেন নেইমার?

  • আপডেট সময় ১১:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নতুন চ্যালেঞ্জের আশায়, নিজেকে নতুন করে চেনানোর জন্য বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছেন নেইমার। সেই সঙ্গে আরেকটি উদ্দেশ্যও ছিল তাঁর, মেসির ছায়া থেকে বেরিয়ে নিজেকে প্রমাণ করা। সেটা গত মৌসুমে ভালোভাবেই করেছেন। কিন্তু নতুন মৌসুমেই যে অন্য আরেক তারকার আড়ালে পড়ে যাচ্ছেন নেইমার। পিএসজি যে তাদের ‘পোস্টার বয়’ হিসেবে নেইমার নয়, বেছে নিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে!

নেইমারকে কেনার পর থেকেই পিএসজির নিজস্ব দোকানে নেইমারের ছবিই প্রাধান্য পেয়েছে। কিন্তু নতুন মৌসুমের শুরুতে দৃশ্য বদলে গেছে। বিশ্বকাপে প্রত্যাশার তুলনায় ম্লান ছিলেন নেইমার। আর বড় মঞ্চে রীতিমতো আলো ছড়িয়েছেন এমবাপ্পে। পেলের দুটি রেকর্ড ছুঁয়েছেন, ফ্রান্সের হয়ে জিতে এসেছেন বিশ্বকাপ। প্যারিসে এখন এমবাপ্পেই এখন সবচেয়ে বড় তারকা। ফলে রোনালদো-মেসির পর বিশ্বের তৃতীয় সেরা ফুটবলার ভাবা হয় যে নেইমারকে, তাঁকেই ছাপিয়ে যাচ্ছেন ২০ বছর না ছোঁয়া এই ফরোয়ার্ড!

গত বছর পিএসজির সব দোকানেই নেইমারের ছবি বড় করে টাঙানো হয়েছিল। এবার ৭ নম্বর জার্সি গায়ে এমবাপ্পেই সে জায়গা নিয়েছেন। কারণ, জার্সি বিক্রিতে এখন সবচেয়ে বেশি এগিয়ে এমবাপ্পেই। নিজেদের ঘরের ছেলের সাফল্য পিএসজির সমর্থকদের এমবাপ্পের প্রতি ভালোবাসাও বাড়িয়ে দিয়েছে। আর নেইমারের জায়গা হয়েছে পেছনে—থিয়াগো সিলভা, মারকিনিয়স ও এডিনসন কাভানির সঙ্গে। এর মধ্যে সমর্থকদের প্রিয় কাভানির এর মধ্যেই ক্লাব ছাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

এমবাপ্পের ছায়াতে ঢাকা পড়ছেন নেইমার?

আপডেট সময় ১১:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮