ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

এসএ টিভির মালিক অবরুদ্ধ

  • আপডেট সময় ০৮:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৩৫৮ বার পড়া হয়েছে

এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত সংবাদকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তাকে অবরুদ্ধ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছে।
চাকরিচ্যুত সাংবাদিকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা বেলা তিনটায় এসএ টিভি কার্যালয়ে যান। পরে বিকাল চারটায় প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। টানা পাঁচ ঘণ্টার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসএ টিভির শতাধিক কর্মচারী বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
তারা জানান, সমস্যা সমাধানে মালিকের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা একাধিকবার আলোচনায় বসলেও কোনও সুরাহা হয়নি। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন।
সাংবাদিক নেতারা ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

এসএ টিভির মালিক অবরুদ্ধ

আপডেট সময় ০৮:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯