ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

করোনায় ১৭ দেশে ৬৫৪ রেমিট্যান্স যুদ্ধার মৃত্যু

  • আপডেট সময় ০৯:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
  • ২৭৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণে গত ৪৮ ঘণ্টায় আরও সাত বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে এবং অন্য ছয়জন সুইডেনে মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে ২৫৮ জন আর সুইডেনে ৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ সোমবার প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ও সুইডেন ছাড়া গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ পর্যন্ত ১৭ দেশে ৬৫৪ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫৮ জন, যুক্তরাজ্যে ২০০, সৌদি আরবে ৮৮, সংযুক্ত আরব আমিরাতে ৪৫, কুয়েতে ১৭, ইতালিতে ৯, কানাডায় ৯, সুইডেনে ৮, ফ্রান্সে ৫, স্পেনে ৫, কাতারে ৪ জন এবং মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেলেও এ দুই দেশে কতজন আক্রান্ত হয়েছেন, সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা প্রায় ১৫ হাজার। এ ছাড়া সৌদি আরবে ৭ হাজার, কাতারে ৩ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার, কুয়েতে প্রায় ১ হাজার, বাহরাইনে ৪০০, ইতালিতে ২০০ এবং স্পেনে ১৫০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই ৮ দেশে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্রঃ প্রথম আলো

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

করোনায় ১৭ দেশে ৬৫৪ রেমিট্যান্স যুদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৯:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০