ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

মামুন মাহিন,ফ্রান্সঃ ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন এবং গণহত্যার বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ‘প্লেস দে লা রিপাবলিক’ চত্বরে গতকাল রবিবার এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মানবিক ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ‘সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’ সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের শত শত নাগরিক অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ড, ব্যানার, প্রতিবাদী স্লোগান এবং চোখে জ্বলন্ত মানবিক আবেদন নিয়ে সমবেত হন তারা।

গাজায় যুদ্ধ ও বর্বর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন,‘ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন ও গণহত্যার নেপথ্যে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সক্রিয় মদদ। এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব বিবেকের জাগরণ এখন সময়ের দাবি।’

সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ফ্রান্স, বাংলাদেশ ও অন্যান্য দেশের মানবাধিকারকর্মী, রাজনৈতিক সংগঠক এবং সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘গাজায় প্রতিনিয়ত নিরীহ মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, শিশুদের ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হচ্ছে। বিশ্ব এখন আর নিশ্চুপ থাকতে পারে না। মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি রাষ্ট্রের উচিত ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।’

নয়ন এনকে তার বক্তব্যে বলেন,‘গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, তা দেখে একজন মানবিক মানুষ হিসেবে নীরব থাকা অসম্ভব। তাই আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত হোক।’

তিনি কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সাফ-এর সব সদস্য, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এই প্রতিবাদ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

সমাবেশের পুরোটা জুড়েই প্রতিধ্বনিত হয় একটি আহ্বান- গাজা যেন বেঁচে থাকে, ফিলিস্তিন যেন স্বাধীন হয়, আর মানবতা যেন আবার জয়ী হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫