ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

জওয়ানদের লাশের উপর রাজনীতি করছেন মোদী, শাহ -মমতা

  • আপডেট সময় ১১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
  • ২৯৯ বার পড়া হয়েছে

লোকসভা নির্বাচনের রণকৌশল ব্যাখ্যা করতে সোমবার দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর নজরুল মঞ্চের এই বৈঠক থেকেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।
‘নির্বাচনের আগে টাকা-ভর্তি ব্যাগ নিয়ে ট্রেনে করে বাংলায় আসছেন বিজেপি নেতারা। তৃণমূল নেতাদের জিগ্গেস করছে, বিজেপি-তে আসতে কত টাকা লাগবে? আমার কাছে খবর আছে, ভোটারদের মধ্যে বিলোতে ট্রেনে করে টাকা আনানো হচ্ছে।’ বিজেপি’র বিরুদ্ধে এমনই ‘নিম্নস্তরের রাজনীতি’র অভিযোগ এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
গেরুয়া শিবিরের বিরুদ্ধে তার অভিযোগ, ‘মাঝরাতে বাইক র‌্যালি করছে ওরা। বাংলায় অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে।’ বিজেপি’র বিরুদ্ধে লড়তে জেলা স্তরে টিম গঠনের নির্দেশও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আগামী লোকসভায় রাজ্যের ‘৪২টি আসনের মধ্যে ৪২টিই তৃণমূলকে জিততে হবে’ বলেও দলীয় নেতা-কর্মীদের কাছে রণকৌশল ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলওয়ামা প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে ফের একহাত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে তার তোপ, ‘কেন্দ্রীয় সরকার আগে থেকেই জানত ওই হামলা হতে চলেছে। গোয়েন্দা রিপোর্ট ছিল। তবু জওয়ানদের নিরাপত্তায় কেন ব্যবস্থা নেওয়া হল না? সরকার ওদের মরতে দিল, যাতে নির্বাচনের আগে তা নিয়ে রাজনীতি করতে পারে।’ বর্তমানে কেন্দ্রে ‘দুই ভাইয়ের’ (মোদী-শাহ) সরকার রয়েছে বলেও জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘কোনওভাবেই মোদী সরকার ফিরবে না।’
লোকসভা নির্বাচনকে আগেই ‘দেশরক্ষার’ লক্ষ্য হিসেবে স্থির করেছেন তৃণমূল নেত্রী। সেই লক্ষ্যেই দলকে দিশা দেখানোর পাশাপাশি মঙ্গলবার দিল্লিযাত্রা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার বিরোধী মহাজোটের বৈঠকে বড় ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

জওয়ানদের লাশের উপর রাজনীতি করছেন মোদী, শাহ -মমতা

আপডেট সময় ১১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯