ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

জমকালো আয়োজনে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে

  • আপডেট সময় ০৭:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • ২১৫ বার পড়া হয়েছে

জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান অন্যান্য বছরের চেয়ে এ বছর আরও বেশি জাকজমকপূর্ন।

গত ৩১ বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস আয়োজিত বাংলাদেশ ডে প্যারেড এ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান । বিশেষ অতিথি ছিলেন লস এন্ডজেলেস সিটি কাউন্সিল প্রেসিডন্ট হারব দে উইসন এবং জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান।

আরো উপস্হিত ছিলেন কানাডা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সরোয়ার হোসেন। পবিত্র কোরআন, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের পর সমবেতভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে বাফলার সূচনা সংগীতও পরিবেশিত হয়। পরে শিশু-কিশোর ও প্রবাসী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।সাংস্কৃতিক অনুষ্ঠান এ গান পরিবেশন করেন শাওন, এস আই টুটুল ও রিজিয়া পারভিন।

এই বছর বাফলা পদক দেয়া হয়েছে প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে। পরিবারের পক্ষ থেকে মেহের আফরোজ শাওন পদক টি গ্রহন করেন।

এর আগে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বর্ণিল এই প্যারেড লস অ্যাঞ্জেলেসের স্থানীয় ও অন্যান্য দেশের প্রবাসীদের কাছেও ব্যাপক সমাদৃত হয়। প্যারেড চলাকালে বিপুলসংখ্যক মানুষ রং বেরঙের এই শোভাযাত্রা উপভোগ করেন এবং করতালি দিয়ে স্বাগত জানান।

সূত্রঃস্বদেশ বার্তা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

জমকালো আয়োজনে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে

আপডেট সময় ০৭:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯