ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ফরাসি প্রেসিডেন্টের

  • আপডেট সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি সামরিক শক্তির মাধ্যমে উন্মুক্ত করার যে আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে স্রেফ ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মিত্রদেশগুলো কেন ইরান ইস্যুতে তাকে সমর্থন দিচ্ছে না—এই নিয়ে ট্রাম্পের ক্রমাগত ক্ষোভ প্রকাশের পর এক টেলিভিশন ভাষণে তিনি অন্যান্য দেশগুলোকে সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ দেন। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতেই দক্ষিণ কোরিয়া সফরে থাকা ম্যাক্রোঁ বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন।

ম্যাক্রোঁ বলেন, সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালি মুক্ত করার ধারণাটি বাস্তবসম্মত নয়। ফরাসি প্রেসিডেন্টের মতে, এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে সবার আগে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পথ উন্মুক্ত করা প্রয়োজন। তবে সুরক্ষার খাতিরে বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে একটি আশ্বাসমূলক মিশনের অংশ হিসেবে সামরিক বাহিনী পাহারায় থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সরাসরি সামরিক সংঘাতে অংশগ্রহণের বিষয়ে ফ্রান্সের অবস্থান স্পষ্ট করে ম্যাক্রন জানান, ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও ফ্রান্স ইরানবিরোধী এই যুদ্ধে অংশ নেবে না। তিনি এই সংঘাতকে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ অভিযান হিসেবে অভিহিত করেন। চলমান এই সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে ম্যাক্রোঁর দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত নেতিবাচক। তিনি একে ‘অগুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে বলেন, বাইরে থেকে নিরপেক্ষ পরিদর্শকদের তদারকি ছাড়া এমন অভিযানের কোনো সার্থকতা নেই।

ইরানের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, ইরানে অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ এবং বেশ কিছু গোপন পারমাণবিক স্থাপনা এখনো রয়ে গেছে। ফলে মাত্র কয়েক সপ্তাহের লক্ষ্যভেদী সামরিক অভিযান দিয়ে দীর্ঘমেয়াদে দেশটির পারমাণবিক সংকটের সমাধান সম্ভব নয়।

ডোনাল্ড ট্রাম্পের চারিত্রিক বৈপরীত্যের সমালোচনা করে তিনি বলেন, কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত নয় প্রতিদিন আগের দিনের বলা কথার উল্টো কথা বলা। ট্রাম্পের ঘনঘন অবস্থান পরিবর্তন এবং স্ববিরোধী মন্তব্যের দিকেই তিনি এই তির্যক ইঙ্গিত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ফরাসি প্রেসিডেন্টের

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ফরাসি প্রেসিডেন্টের

আপডেট সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬